বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৪Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'ছাবা'র স্ক্রিনিংয়ে আগুন!
'ছাবা'র স্ক্রিনিংয়ে জ্বলে উঠল আগুন। জানা যাচ্ছে,বুধবার দিল্লির সেলেক্ট সিটি মলের একটি সিনেমা হলে ছবি প্রদর্শনের সময় আগুন লাগার ঘটনা ঘটে। বিকেলে পিভিআর সিনেমার স্ক্রিনের এক কোণে আগুন ধরে। ফলে হলের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে হল ফাঁকা করার নির্দেশ আসে। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
রণবীর কাণ্ডে রাখির বয়ান
অবশেষে মহারাষ্ট্র সাইবার সেলের কাছে বয়ান দিতে প্রস্তুত রাখি সাওয়ান্ত। রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়নার বিতর্কিত মন্তব্যের তদন্তে সমন পাঠানো হয়েছিল রাখির কাছেও। কিন্তু তিনি বেঁকে বসেন। পাল্টা নানা অনুযোগ রেখে ক্ষোভ উগরে দেন। সূত্রের খবর, তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস মিলেছে রাখির তরফে। এই মুহূর্তে দুবাইয়ে থাকার কারণে ভিডিও কলের মাধ্যমে বয়ান দেবেন বলে জানিয়েছিলেন তিনি। তাঁর আরও বক্তব্য, তিনি শুধুমাত্র সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। কোনও অশ্লীল কথা বলেননি।
বিকিনিতে ভয় সোনাক্ষীর
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী সোনাক্ষী সিনহা জানান, তিনি সাঁতারের পোশাক পরতে স্বচ্ছন্দ বোধ করেন না। তাঁর কথায়, "ভারতে সাঁতারের পোশাক কিংবা বিকিনি পরতে মোটেই স্বচ্ছন্দ বোধ করি না। কারণ, কে কোথা থেকে ছবি তুলে সমাজমাধ্যমে ভাইরাল করে দেবে! যেটা একেবারেই চাই না। বিদেশে বেড়াতে গেলে তখন নিজের ইচ্ছে মতো পোশাক পরি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি