শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Afghanistan vs England Champions Trophy 2025: Afghanistan wins against England

খেলা | ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি ছিটকে দিল ইংল্যান্ডকে, অবিশ্বাস্য জয় আফগানিস্তানের

KM | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৫৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: অবিশ্বাস্য আফগানিস্তান। প্রথম ব্যাট করে ইব্রাহিম জাদরানের রেকর্ড। পরে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন রশিদ খানরা। 

আফগানিস্তানের ৩২৫ রান তাড়া করতে নেমে জো রুট ১২০ রানের ইনিংস খেললেন। তবুও পারলেন না ইংল্যান্ডকে বাঁচাতে। দুটো ম্যাচ হেরে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেল। আফগানিস্তানের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। শেষ চারে যাওয়ার আশা বেঁচে রয়েছে আফগানদের। আফগানিস্তানের জয়ের নায়ক ইব্রাহিম জাদরান। 

একবছরের কাছাকাছি সময় ওয়ানডে ক্রিকেট খেলেননি। দিনকয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা গিয়েছিল ইব্রাহিম জাদরানের। সেপ্টেম্বরে অস্ত্রোপচার হয়েছিল। হাসপাতালে তিনি শুয়ে রয়েছেন সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। দুরন্ত ইনিংস খেলার পরে আফগানিস্তানের তারকা ক্রিকেটার ইব্রাহিম জাদরান বলছেন, অস্ত্রোপচারের সাত মাস পরে মাঠে ফেরা কঠিন।

এহেন জাদরান ইতিহাস গড়লেন। আফগান তারকা  ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেললেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। জাদরানের জন্যই আফগানিস্তান ৫০ ওভারের শেষে ৭ উইকেটে ৩২৫ রান করে। অসম্ভবকে সম্ভব করলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান ম্যাচ গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে জাদরানের জাদু দেখা গেল। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের কীর্তি গড়েছিলেন বেন ডাকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাকেটের ১৬৫ রানের রেকর্ডটি টিকল না এক সপ্তাহও। ওয়ানডেতে আফগানিস্তানের জার্সি গায়ে সর্বোচ্চ ১৬২ রান ছাপিয়ে এবার ১৭৭ করলেন জাদরান। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে উইকেটের একদিক ধরে রাখেন আফগান তারকা। ধসের মুখে জাদরান একা টানলেন আফগানিস্তানকে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাগিসো রাবাদার বলে ১৭ রানে ফিরে যান জাদরান। কিন্তু ইংরেজদের বিরুদ্ধে আফগান তারকা ধরা দিলেন অন্য অবতারে। ৬৫ বলে হাফ সেঞ্চুরি করেন ইব্রাহিম জাদরান। ততক্ষণে অবশ্য আফগানিস্তান হারিয়েছে রাহমানুল্লা গুরবাজ, সেদিকুল্লাহ অটল এবং রহমত শাহের উইকেট। এই তিন ব্যাটার দুই অঙ্কের রানও করতে পারেননি। ৩ উইকেটে ৩৭ থেকে জাদরান ও হাশমাতুল্লা শাহিদি ১০৩ রানের পার্টনারশিপ গড়েন। 

৩৭-তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি করেন জাদরান। তার আগে অবশ্য আদিল রাশিদের বলে ঠকে যান হাশমাতুল্লা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেননি জাদরান।  গোড়ালির চোটে ভোগা ইব্রাহিম জাদরানের অস্ত্রোপচার হয় সেপ্টেম্বরে। সেই জাদরান মাঠের আনাচকানাচে বল পাঠালেন। সিংহভাগ রান করলেন তিনি। মহম্মদ নবি ২৪ বলে ৪০ রানের ইনিংস খেললেন। কিন্তু সব আলো শুষে নিয়ে গেলেন একা জাদরান। এদিন বেন ডাকেটকেও ছাপিয়ে গেলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ডাকেট খেলেছিলেন ১৬৫ রানের ইনিংস। এদিন জাদরান ১৭৭ রান করে ইতিহাস বইয়ের পাতায় নাম তুলে ফেললেন।  

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। ফিল সল্ট (১২), জ্যামি স্মিথ (৯) দ্রুত ফিরে গেলেও অপর ওপেনার বেন ডাকেট ৩৮ রান করেন। জো রুট ১২০ রানের অনবদ্য ইনিংস খেললেও ইংল্যান্ডকে জেতাতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য ইংরেজদের দরকার ছিল ১৩ রান। আজমাতুল্লার ওভারে মাত্র ৪ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। পঞ্চম বলে আদিল রাশিদকে ফিরিয়ে দিয়ে আফগানিস্তানকে জয়ে এনে দেন আজমাত।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া