শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

East Bengal is still hopeful to be in super six

খেলা | শেষ ভাল যার, সব ভাল তার, হায়দরাবাদকে হারিয়ে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

KM | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ০৬Krishanu Mazumder

ইস্টবেঙ্গল-২ হায়দরাবাদ-০
(মনোজ-আত্মঘাতী, মেসি বাউলি)

আজকাল ওয়েবডেস্ক: শেষ ল্যাপে এসে ঝলসে উঠছে ইস্টবেঙ্গল। টানা তিন ম্যাচে জয় লাল-হলুদের। অস্কার ব্রুজোঁর হাত ধরে সুপার সিক্সে যাওয়ার আশা এখন জীবন্ত লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের। ইস্টবেঙ্গলের এই অগ্রগতি দেখে বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া সেই শব্দবন্ধনীই ব্যবহার করতে ইচ্ছা করে, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। 

লিগ টেবিলে যে একাদশ পজিশন নিয়ে কটাক্ষ, খোঁচা, সেই একাদশ পজিশন থেকে ইস্টবেঙ্গল এখন আটে। ২২ ম্যাচে ২৭ পয়েন্টে লাল-হলুদ ব্রিগেড। সুপার সিক্সের রাস্তা এখনও কণ্টকাকীর্ণ। পাপড়িবিছানো নয়। অনেক পারমুটেশন-কম্বিনেশন রয়েছে। যে দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কয়েকদিন আগেও, সেই বন্ধ দরজাই হঠাৎই খুলতে শুরু করেছে। আলোর রেখা দেখা যাচ্ছে একটু একটু করে। 

প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলের প্রাক্তনী মনোজ মহম্মদের আত্মঘাতী গোলে ম্যাচ ড্র করেছিল হায়দরাবাদ। ঘরের মাঠে সেই হায়দরাবাদকেই ২-০ গোলে মাটি ধরাল লাল-হলুদ। একসময়ে সমর্থকরা আশঙ্কা করছিলেন, এদিন তিন পয়েন্ট ঘরে আসবে তো। প্রথমার্ধে লাল-হলুদ ব্রিগেড হতশ্রী। রিচার্ড সেলিস নামার পরে গর্জাতে শুরু করে অস্কার ব্রুজোঁর দল।  

সেলিসের কর্নার থেকেই মনোজ মহম্মদের মাথায় লেগে প্রথম গোল লাল-হলুদের। অবশ্য গোলটার পিছনে অবদান ডেভিডেরও। তাঁকে যখনই নামানো হয়েছে, তখনই নিজেকে প্রমাণ করেছেন। শেষ পনেরো মিনিটেই পাঠানো হয়েছিল ডেভিডকে। কর্নার থেকে  সেলিসের ভাসানো বলে হেড করতে লাফিয়েছিলেন ডেভিড। সেই বল মনোজ মহম্মদের মাথায় লেগে হায়দরাবাদের জালে বল জড়িয়ে যায়। খেলার একেবারে শেষের দিকে মেসি বাউলির মরশুমে প্রথম গোল। মাঝমাঠ থেকে একক দক্ষতায় বল নিয়ে দৌড়ে গোল করে আসেন তিনি। অবশ্য এদিন একাধিক গোল করতেই পারতেন মেসি। একাধিকবার হায়দরাবাদের পেনাল্টি বক্সে কাঁপুনি ধরিয়ে দিলেও জাল কাঁপাতে পারেননি। শেষ লগ্নে ফুটবল দেবতা মুখ তুলে তাকান মেসির দিকে। ম্যাচের সেরাও হন তিনি। 

আইএসএলের সঙ্গে সঙ্গে এএফসি চ্যালেঞ্জ লিগও রয়েছে ইস্টবেঙ্গলের। কথায় বলে শেষ ভাল যার, সব ভাল তার। আইএসএল যত শেষের দিকে যাচ্ছে, ততই উজ্জ্বল দেখাচ্ছে লাল-হলুদকে। এই মেজাজ, মানসিকতা এবং খেলা নিয়েই এএফসি চ্যালেঞ্জ লিগে নামবে অস্কারের দল, তা বলাই বাহুল্য। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া