শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অকাল বিদায়ের পর অবসরের ভাবনায় পাক তারকা

Sampurna Chakraborty | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। তার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন ফকর জামান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান। তারপর থেকেই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন বাঁ হাতি। টি-২০ ক্রিকেটে ফোকাস করতে চান। কিন্তু তাঁকে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে বারণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। ফকরের এক ঘনিষ্ঠ সূত্র বলেন, 'ফিটনেস এবং স্বাস্থ্য নিয়ে ও কিছুটা হতাশ।' 

২০২৩ বিশ্বকাপের পর দলে জায়গা পাননি ফকর। চোটের জন্য সাইম আইয়ুব না থাকায় দীর্ঘদিন পর ৫০ ওভারের ম্যাচে সুযোগ পান বাঁ হাতি ওপেনার। কিন্তু আবার সেটব্যাক। চোট পেয়ে প্রথম ম্যাচ থেকেই ছিটকে যান। চোট-আঘাতে জর্জরিত পাক তারকা। তাই নিজের টি-২০ কেরিয়ার দীর্ঘায়িত করতে, একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে চান। ২০১৯ সালের শুরু থেকে টেস্ট ক্রিকেট খেলেননি ফকর। সাদা বলের স্পেশালিস্ট হিসেবেই তাঁকে ধরা হয়। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানান, 'একটানা স্বাস্থ্য সমস্যা চলছে। যা ওকে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত করছে। ২০২২ সাল থেকে হাঁটুর সমস্যায় ভুগছে। ও শুধু টি-২০ ক্রিকেটে ফোকাস করতে চায়।' তবে বোর্ডের এক নির্ভরযোগ্য সূত্র জানায়, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে বারণ করা হয়েছে। অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে একটি বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছে পিসিবি। সম্পূর্ণ ফিট এবং সুস্থ হওয়ার পরই ক্রিকেটজীবন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৪-২৫ মরশুমে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ফকর। বাবর আজমের নির্বাচন নিয়ে টুইট করায় তাঁকে শোকজ করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া