বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Shah Rukh Khan is set to move out of Mannat with his family

বিনোদন | ‘মন্নত’ ছাড়ছেন শাহরুখ, সপরিবারে ভাড়ার ফ্ল্যাটে পাতবেন সংসার! কেন হঠাৎ এই সিদ্ধান্ত 'বাদশা'র?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ১৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘মন্নত’ এর ছাদ থেকে তাঁর জন্মদিনে কিংবা উৎসবে আর দেখা যাবে না শাহরুখ খান-কে। সপরিবারে এই বাড়ি ছাড়ছেন 'বাদশা'!  এবং এখন থেকে তাঁর ঠিকানা কোথায় হবে? না, মুম্বইয়ে পালি হিল অঞ্চলের এক বিলাসবহুল আবাসনে। স্বভাবতই প্রিয় অভিনেতার এহেন সিদ্ধান্ত শুনে আকাশ থেকে পড়েছেন তাঁর অনুরাগীরা। সবার মনে একটাই প্রশ্ন, হঠাৎ কী এমন হল যার জন্য নিজের বসতবাড়ি ছেড়ে দিলেন শাহরুখ? তা-ও আবার সপরিবারে। 

 

বান্দ্রায় সমুদ্রমুখী বাড়ি ‘মন্নত’ এবং শাহরুখ হয়ে উঠেছে প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। গত ২৫ বছর ধরে এই বাড়িতেই সংসার করছেন শাহরুখ ও তাঁর পরিবার। এই বাড়ির সঙ্গে একদিকে যেমন জড়িয়ে রয়েছে ইতিহাস, তেমনই শাহরুখের হাতে তা কীভাবে হস্তান্তরিত হল, সেই গল্প এখন মুখে মুখে ফেরে শাহরুখ-অনুরাগীদের। না, কোনও অশনি সংকেত নেই শাহরুখের ‘মন্নত’ ছাড়ার মধ্যে। আসলে, ‘মন্নত’-এ নানান মেরামতির কাজ শুরু হবে। আর এই বাড়ির কাজ চলবে টানা দু’বছর ধরে। ‘মন্নত’-এ নাকি আরও দু’টি তল যোগ করা হবে। এই বাড়ি একসময় ছিল মান্ডুর রানির। এবং যেহেতু এই আবাসন হেরিটেজ তাই আদালতের নির্দেশ ছাড়া এই বাড়ির কোনওকিছু বদলানো যায় না। জানা গিয়েছিল, বাড়ির কাজের ব্যাপারে প্রশাসনের তরফ থেকে গৌরী খান অনুমতিও নিয়ে নিয়েছিলেন ২০২৪ সালে। এবার শুরু হবে সেই কাজ। 

 

বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বইয়ের পালি হিলের একটি বিলাসবহুল আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তাঁর পরিবার। পালি হিলের সেই বাড়িতেই সংসার পাতবেন শাহরুখ। শোনা যাচ্ছে, প্রযোজক বসু ভাগনানির থেকেই সেই বিলাসবহুল আবাসনের চারটি ফ্লোর ভাড়া নিয়েছেন শাহরুখ। প্রতি মাসে ২৪ লক্ষ টাকা, সেই হিসাবে ছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য। সূত্রের খবর, আগামী তিন বছরের জন্য সেই আবাসনের চারটি তলা ভাড়া নিয়ে নিয়েছেন 'বাদশা'। এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এই ছবিতেই প্রথম বার শাহরুখ-কন্যা সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া