শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বোলারদের শাসন করে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান সেঞ্চুরি করলেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রায় সবকটি ম্যাচেই কেউ না কেউ সেঞ্চুরি করলেন। কিন্তু পাকিস্তানের কোনও ক্রিকেটারের ব্যাট থেকে শতরান এল না। এতেই বোঝা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট কোন পথে যাচ্ছে।
করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ম্যাচে দুই কিউয়ি তারকা উইল ইয়ং (১০৭) ও টম ল্যাথাম (১১৮*) শতরান করেছিলেন। কিন্তু সেই ম্যাচে কোনও পাক ব্যাটার তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেননি।
ভারতের ম্যাচ হচ্ছে দুবাইয়ে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছে ভারত। টিম ইন্ডিয়ার বোলিংয়ের বিরুদ্ধে বাংলাদেশের তৌহিদ হৃদয় ১০০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। বাংলাদেশের ২২৮ রান তাড়া করতে নেমে ভারতের শুভমান গিল ১০১ রানে অপরাজিত থেকে যান। ভারতও ম্যাচ জেতে।
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে সেঞ্চুরি হাঁকান রিয়ান রিকেটলটন। তিনি ১০৬ বলে ১০৩ রান করেন। তাঁর ব্যাটিংয়ে প্রোটিয়া ব্রিগেড ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৫ রান করে। আফগানিস্তানের রহমত শাহ ৯০ রান করলেও সেঞ্চুরি পাননি কোনও আফগান তারকা। সেই ম্যাচে আফগানিস্তান হার মানে ১০৭ রানে।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে আবার জোড়া শতরান দেখা গিয়েছে। ইংল্যান্ডের বেন ডাকেট ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ডের বিশাল ৩৫১ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ম্যাচ জেতে জশ ইংলিসের দুরন্ত ১২০ রানের সৌজন্যে।
ভারত-পাকিস্তান ম্যাচে বিরাট কোহলির দুরন্ত ১০০ রান নিয়ে কালি খরচ হচ্ছে সাংবাদমাধ্যমে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আবার শতরান করেন রাচীন রবীন্দ্র। মাঝে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। এদিনের ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে জাদরান ১৭৭ রান করে ডাকেটকেও ছাপিয়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড ব্যাট করতে নামেনি। ফলে ইংল্যান্ডের কোনও ব্যাটার সেঞ্চুরি পান কিনা এই ম্যাচে সেটাও দেখার।
বাংলাদেশের ক্রিকেটারও সেঞ্চুরি পেয়েছেন। কিন্তু পাকিস্তানের কেউ শতরান করতে পারেননি। দু'দলই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি