শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সামির সাফল্যে খুশি, আরও একটি জবরদস্ত প্রত্যাবর্তনের আশায় বুমরা

Sampurna Chakraborty | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই যশপ্রীত বুমরা। কিন্তু রবিবার আইসিসির বিশেষ অতিথি হিসেবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচের আগে একটি ছোট অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করা হয়। পিঠের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান। কিন্তু গোটা মরশুমে ভাল পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়ে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জেতেন। সব ফরম্যাটেই ভাল খেলেন। এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় পেসার। বুমরা বলেন, 'দারুণ অনুভূতি। ছোটবেলায় আমার আদর্শদের এই ট্রফি জিততে দেখেছি। এইধরনের স্বীকৃতি সবসময় সম্মানের।' 
 
টি-২০ বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন বুমরা। ১৫ উইকেট তুলে নেন তিনি। গড় ৮.২৬। ইকোনমি রেট ৪.১৭। দুবাইয়ে বিশেষ ট্রফি নিতে হাজির হয়ে তারকা পেসার জানান, টি-২০ বিশ্বকাপ জয় তাঁর কাছে স্পেশাল। বুমরা বলেন, 'টি-২০ বিশ্বকাপ জয় আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। চিরকাল মনে থেকে যাবে। অবশ্যই তার পাশাপাশি এই বছরে অনেক কিছু শিখেছি। আমরা প্রচুর টেস্ট ক্রিকেট খেলেছি। অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। তাই আমি খুশি। আশা করছি ভবিষ্যতে আরও ভাল কিছু হবে।' বুমরার অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি দায়িত্ব মহম্মদ সামির কাঁধে। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট দিয়ে শুরু করেন। সামির প্রত্যাবর্তনে খুশি বুমরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া