শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৫৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: প্রবল সমালোচিত, প্রবল নিন্দিত বাবর আজমকে বাঁচাতে মাঠে নেমে পড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাবরের ব্যাটিং সমালোচিত হয়েছে। মন্থর ব্যাটিং করেছেন তিনি। এবং অনেকেই মনে করছেন, বাবরের মন্থর ব্যাটিংয়ের জন্যই পাকিস্তান ম্যাচ হেরেছে।
ভারতের বিরুদ্ধেও বাবর আজম নিজের নামের প্রতি সুবিচার করেননি। ভারতের কাছে হারের পরে পাক প্রাক্তনরা বাবর আজমকে ছেড়ে কথা বলেননি। শোয়েব আখতার তো পাকিস্তানের বর্তমান তারকাকে প্রতারক বলেছেন। এই পরিস্থিতিতে বাবর আজমকে বাঁচাতে এগিয়ে এলেন লিটল মাস্টার।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলির ইউটিউবে অতিথি হিসেবে উপস্থিত থেকে গাভাসকর বলেন, ''বাবর আজম দুর্দান্ত এক প্রতিভা। এ বিষয়ে কোনও সন্দেহই নেই। টি-টোয়েন্টি ফরম্যাটে বাবরকে ওপেন করানোর সিদ্ধান্ত একদম সঠিক। কারণ দলের সব থেকে প্রতিভাবান ব্যাটসম্যান যত বেশি বল খেলতে পারবে, ততই দলের উপকার হবে। কিন্তু ওয়ানডেতে প্রথম দশ-বারো ওভার বল মুভ করে, সুইং হয়। ওই দশ-বারো ওভার যদি খেলে দেওয়া যায়, তাহলে বাবর আজম দাঁড়িয়ে যাবে। ওয়ানডে ফরম্যাটে বাবর আজমকে ওপেন করতে পাঠানো সঠিক সিদ্ধান্ত নয় বলেই মনে করি। বাবর আজমকে তিন নম্বরে পাঠালেই ঠিক হবে।''
বাবর আজমের টেকনিক নিয়েও সানি পরামর্শ দেন। বাসিতের ইউটিউব চ্যানেলে সানি বলেন, ''এই মুহূর্তে বাবর আজমের ব্যাটিং স্টান্স দেখে যা মনে হচ্ছে, তা হল, ওর দুটো পা অনেকটাই ছড়ানো রয়েছে। ও যদি ব্যাট করার সময়ে পা দুটোকে বিস্তৃত না করে দু'পায়ের মধ্যে ব্যবধান কম করে, তাহলে উপকার পাবে। দুটো পায়ের মধ্যে ব্যবধান বেশি থাকলে ফ্রন্টফুট, ব্যাকফুটে যেতে সমস্যা হয়। সেই জায়গায় ব্যাট করার সময়ে দু'পায়ের মধ্যে দূরত্ব যদি কমানো হয়, তাহলে উচ্চতাও বাড়ে ব্যাটসম্যানের। বলের বাউন্স, মুভমেন্টও ভাল করে বুঝতে পারে ব্যাটসম্যান। ওপেনিং ব্যাটসম্যানকে তো বল ভাল করে দেখতে হবে।''
প্রাক্তন পাক ক্রিকেটারদের বাবর আজমের পাশে দাঁড়ানোর জন্য বাসিত আলির কাছে অনুরোধ করেছেন গাভাসকর। তিনি বলেছেন, ''বাবর আজম অত্যন্ত প্রতিভাবান ব্যাটসম্যান। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদেরও ওকে মোটিভেট করা উচিত। তাহলে হারিয়ে ফেলা আত্মবিশ্বাস ফিরে পাবে বাবর।''
পাকিস্তান কি শুনবে সুনীল গাভাসকরের পরামর্শ? বাবর আজমও কি সানির পরামর্শ শুনবেন?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি