বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই এক বুক সাহসিকতা। তবে অভিনয় ছাড়াও নানান বিষয়ে জোরালো যুক্তি সহ মন্তব্যের জন্য প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি। তাঁর ব্যক্তিত্ব সাহসী এবং আভিজাত্যের এক অদ্ভুত মেলবন্ধন। মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে তাঁর রূপসজ্জা। প্রায়শই শাড়িতে ধরা দেন অভিনেত্রী। এবার যেমন শাড়ির সঙ্গে সিঁথিতে স্পষ্ট সিঁদুর এবং হাতে শাঁখা-পলা পরা ছবিতে দেখা গেল তাঁকে। সেই ছবি পোস্ট করতেই এরপরেই তাঁর দিকে ধেয়ে আসে ট্রোলারদের একগুচ্ছ 'তীর। তবে পিছপা হননি এই স্পষ্টবাদী অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কটাক্ষ করলে পাল্টা জবাব দিতে কোনওদিনও পিছপা হন না স্বস্তিকা। এবারও হলেন না। এক নেটিজেনের প্রশ্নের মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা।
নিজের জীবনের ভাল-মন্দ সবকিছুই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ঠিক তেমন এদিন কাছের মানুষকে শুভেচ্ছাবার্তা দিতে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন স্বস্তিকা। যেখানে খুব ঘরোয়া সাজে দেখা যায় অভিনেত্রীকে। তবে সিঁথিতে স্পষ্ট সিঁদুর এবং হাতে শাঁখা-পলা। তা বাড়িতে হঠাৎ করে কেন এই সাজে অভিনেত্রী? এক নেটিজেনের প্রশ্ন, 'সব ঠিক আছে, কিন্তু হাতে শাঁখা- পলা ও কপালে সিঁদুর কেন? এগুলো তো বিবাহিত মহিলারা পরে। ওনাকে আমার এমনিতে খুব ভাল লাগে...” এই প্রশ্ন দেখে চুপ থাকেননি স্বস্তিকা। অভিনেত্রীর সপাটে জবাব – “শুটিং বলে একটি কাজ আমি করে থাকি এবং আমি বিবাহিত।”
স্বস্তিকার এই মন্তব্য থেকেই স্পষ্ট যে নিজের বিয়ের কথা একবারও অস্বীকার করলেন না তিনি। কারণ এখনও বিবাহবিচ্ছেদ হয়নি তাঁর। আইনত তিনি একজন বিবাহিত মহিলা। সেভাবে দেখতে গেলে যখন ইচ্ছে তিনি শাঁখা-সিঁদুর পরতেই পারেন। মেয়েকে একা হাতে মানুষ করে এখন নিজের মত জীবন যাপন করেন স্বস্তিকা। নিজের জীবনকে ভাল রাখার বারবার সুযোগ দেন এই অভিনেত্রী। তাই সমাজের কথায় পাত্তা না দিয়ে যেভাবে তিনি ভাল থাকেন, ঠিক সেটাই করেন। আর এই মানসিকতার জন্যই বহু মানুষের কাছে ভালবাসার পাত্রী হয়ে উঠেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি