শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির কর্তব্য পালনে 'না', পাকিস্তানে চাকরি হারালেন শতাধিক পুলিশকর্মী

Sampurna Chakraborty | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রচণ্ড কড়াকড়ি পাকিস্তানে। কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না। আইসিসির মার্কি টুর্নামেন্ট চলাকালীন নিরাপত্তায় দায়িত্ব পালনে রাজি না হওয়ায় এবার চাকরি গেল শতাধিক পুলিশকর্মীর। সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্টে এমনই জানানো হয়েছে। পাকিস্তানের তিনটে শহরে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যার ফলে পুলিশের কাজ দ্বিগুণ বেড়ে গিয়েছে। নির্ধারিত সময়ের তুলনায় বেশিক্ষণ ডিউটি করতে হচ্ছে। যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা ব্যবস্থায় সামিল হতে চায়নি একাধিক পুলিশকর্মী। যার শাস্তিস্বরূপ চাকরি গেল একশোর বেশি পুলিশের। পাকিস্তান পাঞ্জাব পুলিশের বিভিন্ন উইংয়ে কর্মরত ছিলেন তাঁরা। পাকিস্তান গোয়েন্দা ব্যুরো থেকে নিরাপত্তাজনিত বিষয়ে সতর্কবার্তা আসার একদিন পরই এই ঘটনা ঘটে। যেসব পুলিশকর্মীর চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে অনেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির ডিউটি করতে চায়নি। সরাসরি না করে দিয়েছে। অনেক আবার সরাসরি কিছু না বললেও, ডিউটিতে গরহাজির ছিল। 

পাঞ্জাব পুলিসের এক অফিসার বলেন, 'লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকে টিম হোটেল পর্যন্ত দলগুলোকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল পুলিশকর্মীদের। তারমধ্যে অনেকেই এই ডিউটি করতে চায়নি। বা অনুপস্থিত ছিল। আন্তর্জাতিক ইভেন্টে গাফিলতির কোনও জায়গা নেই।' জানানো হয়েছে, আইজিপি পাঞ্জাবের উসমান আনোয়ার বিষয়টি ভালভাবে নেয়নি। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপরই তাঁদের বরখাস্ত করা হয়। তবে কেন পুলিশকর্মীরা নিজেদের ডিউটি করতে রাজি হয়নি, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। বিভিন্ন মিডিয়া রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, লম্বা ডিউটির চাপ নিতে পারছিল না তাঁরা। প্রসঙ্গত, প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া