বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | বহু দিনের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন জিৎ, বিয়েতে হাজির হয়ে দাম্পত্য টিকিয়ে রাখার কোন টিপস দিলেন নুসরত?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৮Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: বহু বছরের প্রেম অবশেষে পেল পরিণতি। বিয়ে করলেন 'আড়ি' ছবির পরিচালক জিৎ চক্রবর্তী। বন্ধু, প্রেমিক-প্রেমিকা থেকে এবার সারা জীবন একে অপরের পথ চলার সঙ্গী জিৎ এবং স্ত্রী শানু। শিবরাত্রির আগের দিন সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়েতে হাজির ছিলেন নুসরত জাহান। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ টিপসও দেন অভিনেত্রী। 

জিতের বিয়েতে হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। যশ কাজে ব্যস্ত থাকায় একাই আসেন নুসরত। এদিন নুসরত আসার পর তাঁর অ্যাপায়নে ব্যস্ত হয়ে পড়েন পরিচালক। খানিক ধমকের সুরেই বউয়ের পাশে তাঁকে থাকতে বললেন নায়িকা। জিৎ ও  শানুকে পাশে নিয়ে অভিনেত্রী বলেন, "জিতকে নতুন জীবনের অনেক শুভেচ্ছা। ও আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠেছে। তবে আজ আমাদের ছবির পরিচালক নয়, শুধুমাত্র শানুর বর। দুজনে খুব ভাল থাকুক, একে অপরের সঙ্গে ভালবাসায় থাকুক, এটাই চাই। আমাদের আড়ি পরিবারের সকলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ভালবাসা।" 

প্রশাসনিক বড় পদে ছিলেন জিতের শানু। আগামিদিনে নিজের দাম্পত্য জীবন নিয়ে কী ভাবছেন পরিচালক? তাঁদের কথায়, "বিয়ে হলেও আমরা আসলে একে অপরের সবচেয়ে প্রিয় বন্ধু। আর সেটাই থাকব সবসময়। এই দিনটার অপেক্ষায় বহু বছর ধরে করেছি, আজ দু'জনেই দারুন খুশি।" 

অভিনেতা হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন জিৎ। বর্তমানে সফল পরিচালক হয়ে উঠেছেন তিনি। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য অভিনীত 'কথামৃত' ছবির হাত ধরে টলিউডে নিজের পরিচালনার দক্ষতা প্রমাণ করেছেন তিনি। চলতি বছরে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'আড়ি'। এই ছবির মাধ্যমে অনেক বছর পর বাংলা ছবিতে দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে। তাঁকে শেষ দেখা গিয়েছিল অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ ছবিতে। সঙ্গে থাকবেন নুসরত জাহানও। ‘আড়ি’র প্রযোজক যশ-নুসরতের সংস্থা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া