বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Syamasri Saha | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ‘বিনোদিনী’ ছবি নিয়ে তরজা তুঙ্গে পরিচালক রাম কমল মুখোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের মধ্যে। নটি বিনোদিনী চরিত্রটি ফের বড়পর্দায় নিয়ে আসছেন সৃজিত তাঁর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির মাধ্যমে। এই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র বলেছিলেন, “উনি যে সাহস দিয়েছেন, সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালক ওঁকে দেখে অনুপ্রাণিত হচ্ছে সেটাই তো প্রাপ্য বিনোদিনীর।” সেই সাক্ষাৎকারের ভিডিও সৃজিত মুখোপাধ্যায় ভাগ করেন ফেসবুকে। এরপর সরাসরি নাম না তুললেও ওই পোস্টে রাম কমল মুখোপাধ্যায়কেই যে ‘হাইব্রিড মায়েস্ত্রো’ বলে কটাক্ষ করেছেন সৃজিত, তা বলার জন্য কোনও পুরস্কার নেই! এবার পাল্টা মুখ খুললেন খোদ ‘বিনোদিনী’র পরিচালক।
“আমিও পড়েছি সৃজিতের এই পোস্ট। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন সৃজিত ওই শব্দটি আমার উদ্দেশ্যেই লিখেছেন কি না। জানি না কেন লিখেছেন তবে মনে তো হয়, উনি আমাকে উদ্দেশ্য করেই লিখেছেন। তবে কটাক্ষ করে বলছেন না প্রশংসার ছলে, সেই ভাব লেখার অক্ষর থেকে এখনও অস্পষ্ট আমার কাছে। যদি তিনি আমাকে তিনি ঋতুপর্ণ এবং বনশালির সঙ্গে তুলনা করে থাকেন, তাহলে তুলনাটি আমার কাছে অত্যন্ত গর্বের, আনন্দের। কিন্তু সৃজিত আমাকে যদি ব্যঙ্গ করে লিখে থাকেন...তাহলে কেন ব্যঙ্গ করলেন সেটা শুধু উনি-ই বলতে পারবেন। কারণ ব্যক্তিগত স্তরে সৃজিতের সঙ্গে কখনও কোনও বিষয়ে আমার মতবিরোধ হয়নি। এই ছবি নিয়ে তো নয়-ই, কোনও বিষয়েই নয়। বরং সৃজিতের ছবির আমি অনুরাগী। ওঁর পরিচালিত প্রথম ছবি ‘অটোগ্রাফ’ থেকে শুরু করে সবকটি ছবিই আমি দেখেছি। কেবল ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছাড়া। এবং ওঁর বহু ছবির আমি প্রশংসা করেছি প্রকাশ্যে, সমাজমাধ্যমের পাতায়।
“ওঁর সঙ্গে তো আমার সম্পর্ক ভাল বলেই জানতাম...তবে এবার বিনোদিনী ছবিটির সঙ্গে লহ গৌরাঙ্গের নাম রে নিয়ে ওঁর কী সমস্যা সেটা জানি না। আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এখানে একটা ব্যাপার আমি পরিষ্কার করে দিতে চাই। আমি নিজেকে কখনওই বনশালি অথবা ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তুলনা করিনি। আমার এই ছবি দেখে বহু দর্শক একথা বলেছেন, তাঁদের মধ্যে সাংবাদিকরাও রয়েছেন। শুধু বাংলার নয়, এ রাজ্যের বাইরেও। আর দেখুন, প্রতিটি পরিচালক অন্য কোনও পরিচালকের থেকে অনুপ্রাণিত হন। ঋতুপর্ণ ঘোষ যেমন সত্যজিৎ রায়ের থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। অন্যদিকে, সত্যজিৎ রায় একাধিকবার জানিয়েছিলেন তিনি পরিচালক হিসাবে অনুপ্রাণিত হয়েছেন ‘দ্য বাইসাইকেল থিফ’ ছবির পরিচালক ভিত্তরিও ডি সিকা-কে দেখে। আমরা তো কম বেশি সবাই কারও না কারও দ্বারা অনুপ্রেরিত হই। আমি অবশ্যই পরিচালক হিসাবে ঋতুপর্ণ ঘোষ এবং বনশালির কাজ দেখে অনুপ্রাণিত হয়েছে। এবার শুধু সেই কারণেই যদি সৃজিত আমাকে হাইব্রিড মায়েস্ত্রো বলে থাকেন, তাহলে খারাপ তো লাগবেই।”
সৃজিত লেখেন, “বিনোদিনী চরিত্রটির জন্য আমার প্রথম থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই পছন্দ ছিল। আর সেটা ২০২০ সালেই ঠিক করা হয়। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি লেখা হয় ২০১৯ সালে। এছাড়া বেশ কিছু মহিলাকেন্দ্রিক ছবি যেমন ‘রাজকাহিনী’ ২০১৫ এবং ‘বেগমজান’ ২০১৭ সালে লেখা হয়। এই ছবি ঋতুপর্ণ ঘোষ, সঞ্জয় লীলা বনশালি অথবা কোনও হাইব্রিড মায়েস্ত্রোর থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়নি। এই ছবি তৈরি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জীবন ও তাঁর সময়কালের অনুপ্রেরণায়।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি