শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'বাদররাও এত কলা খায় না..', পাকিস্তানের ক্রিকেটারদের কটাক্ষ আক্রমের

Sampurna Chakraborty | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৫২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অকাল বিদায়ে জ্বলছে পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে বাবর, রিজওয়ানরা। পাকিস্তান ক্রিকেটের আরও একটি খারাপ অধ্যায়। সবচেয়ে খারাপও বলা চলে। পাকিস্তানকে নিয়ে কোনওদিন ভবিষ্যদ্বাণী করা যায় না। তাঁদের ব্র্যান্ড অফ ক্রিকেট এমনই। দুর্দান্ত জয়ের পরের ম্যাচে বিশ্রী হার। একাধিকবার এমন হয়েছে। কিন্তু গত কয়েক বছরে সেই 'সারপ্রাইজ ফ্যাক্টর' উধাও। ২০১৭ সালে শেষবার বড় কোনও ট্রফি জেতে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দলকে ১৮০ রানে হারায়। তারপর থেকে ভারতের কাছে সব একদিনের ম্যাচেই হেরেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটব্যাকের পর শুধুই সমালোচনা চলছে। আগের দিন ওয়াসিম আক্রম জানিয়েছিলেন, পাকিস্তানের ক্রিকেটারদের শেখার এবং উন্নতি করার ইচ্ছা নেই। ২৪ ঘণ্টা কাটার আগেই বাবর, রিজওয়ানদের খাওয়া-দাওয়া নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন তারকা। ওয়াসিম আক্রম বলেন, 'আমার মনে হয় ওটা প্রথম বা দ্বিতীয় জল পানের বিরতি ছিল। পাকিস্তানের প্লেয়ারদের জন্য দুই প্লেট ভর্তি কলা ছিল। এত কলা তো বাদররাও খায় না। এটা ওদের খাবার। তখন যদি আমাদের অধিনায়ক ইমরান খান থাকত, এই নিয়ে আমাকে বকাবকি করত।' ম্যাচ পরবর্তী আলোচনার এমন বলেন আক্রম। 

মান্ধাতা আমলের ক্রিকেট খেলার জন্য পাকিস্তান দলের তুলোধোনা করেন প্রাক্তন তারকা। বর্তমানে খেলার গতি দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিন্তু পাকিস্তান পড়ে রয়েছে সেই অতীতে। এই প্রসঙ্গে ওয়াসিম আক্রম বলেন, 'বড় পরিবর্তন দরকার। সাদা বলের ক্রিকেটে আমরা দীর্ঘদিন ধরে মান্ধাতা আমলের ক্রিকেট খেলছি। এটা বদলাতে হবে। তরুণ, ভয়ডরহীন ক্রিকেটারদের দলে দরকার। দলে পাঁচ-ছটা পরিবর্তন করার হলে হোক। পরের ছয় মাস হয়তো সব ম্যাচ হারবে‌। তাতে কোনও ক্ষতি নেই। তবে এখন থেকেই ২০২৬ টি-২০ বিশ্বকাপের দল গঠন করা উচিত।' আন্তর্জাতিক মঞ্চে বোলারদের নিয়মিত ব্যর্থতার সমালোচনা করেন আক্রম। তিনি বলেন, 'অনেক হয়েছে। তোমরাই ওদের তারকা বানিয়েছ। শেষ পাঁচটা একদিনের ম্যাচে পাকিস্তানের বোলাররা ২৪টা উইকেট পেয়েছে। গড় ৬০। যার অর্থ প্রতি ৬০ রানে ১ উইকেট। ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও আমাদের গড় খারাপ। যে ১৪ দল একদিনের ক্রিকেট খেলে, তাঁদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় তলার দিক থেকে দ্বিতীয় স্থানে।' পাকিস্তান ক্রিকেটের খোল-নলচে বদলে ফেলার ডাক দিলেন আক্রম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া