শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ০১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে কাঁটাছেড়া চলছে। প্রথম দুই ম্যাচে হারের পর বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে খাতায় কলমে ক্ষীণ আশা ছিল। যা প্রায় অসম্ভব ছিল। বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালে একটা সম্ভাবনা থাকত বাবরদের। কিন্তু নিউজিল্যান্ড জিতে যাওয়ায় পাকিস্তান গ্রপ পর্ব থেকেই বিদায় নেয়। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনায় এসে মহম্মদ রিজওয়ানের মুণ্ডুপাত করেন শোয়েব আখতার। সরাসরি তাঁকে অস্বাভাবিক বলেন। পাশাপাশি বাবর আজমেরও সমালোচনা করেন। পিসিবির দল নির্বাচন পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন। শোয়েব বলেন, 'প্লেয়ারদের বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত এজেন্ডা নেই। আমাকে টাকা না দেওয়া হলে এখানে বসে পাকিস্তানের ক্রিকেট নিয়ে আলোচনা করতাম না। সত্যি বলতে, এই দলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি ২০১১ সাল থেকে এটা করছি, এবং সবকিছুই বলে দিয়েছি। অস্বাভাবিক একজনকে অধিনায়ক করলে, এমনই হবে। পাশাপাশি অদ্ভুত দল নির্বাচন। আমি এমন অধিনায়কের অধীনে খেলেছি যাদের ব্যক্তিত্ব দিনে তিনবার বদলায়।'
টিভি চ্যানেলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোয়েব মালিক এবং মহম্মদ হাফিজও। তাঁরাও পিসিবিকে আক্রমণ করে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যোগ দেওয়ার পরামর্শ দেন শোয়েব মালিক। তার উত্তরে শোয়েব আখতার বলেন, 'আমাকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব দাও, আমি মেরামত করে দেব। পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যতের জন্য আমি নিজের পরিবারের সঙ্গে সময় কম কাটাতেও রাজি আছি। জানি তিন বছর পর আমার ভাগ্যে কী লেখা থাকবে। তবুও আমি আত্মত্যাগ করতে তৈরি।' ভুল লোককে আদর্শ মানার জন্য বাবরের কটাক্ষ করেন প্রাক্তন তারকা। শোয়েব বলেন, 'আপনারাই বলুন, বিরাট কোহলির আদর্শ কে? শচীন তেন্ডুলকরের ১০০টা শতরান রয়েছে। বিরাট তাঁকে তাড়া করছে। বাবর আজমের আদর্শ কে? টুকটুক। ভুল আদর্শকে মেনে এগিয়েছে। চিন্তাধারাও ভুল। প্রথম থেকেই ভুলে ভরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা প্রমাণ করেছে।' বৃহস্পতিবার গুরুত্বহীন ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-বাংলাদেশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি