শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ক্রিকেটে পাকিস্তানের পতনের জন্য এবার কাঠগড়ায় ইমরান খান!

Sampurna Chakraborty | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ২৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। তারপর থেকেই সমালোচনার ঝড় বইছে। তীরবিদ্ধ বাবর, রিজওয়ানরা। বর্তমানে পাকিস্তান ক্রিকেটের গ্রাফ নিম্নমুখী। শোচনীয় অবস্থা ঘরোয়া ক্রিকেটের। এই অবস্থার জন্য ইমরান খানকে দায়ী করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি। নিজের এক্সে হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন তিনি। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পারফরম্যান্সে প্রচণ্ড ক্ষুব্ধ সকলে। জোড়া হারে আইসিসির মার্কি টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া মেনে নিতে পারছেন না সমর্থকরা। নাজম শেঠি বলেন, 'ক্রিকেট মহল বলছে, পাকিস্তানের ক্রিকেট তলানিতে গিয়ে ঠেকেছে। একটা ক্রিকেট দল যারা ২০১৮ সালে টি-২০ ফরম্যাটে এক নম্বরে ছিল, ২০১৬ সালে টেস্টে এবং ১৯৯০ ও ১৯৯৬ সালে একদিনের ক্রিকেটে শীর্ষে ছিল, তাঁদের আজ জিম্বাবোয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে? ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল এই দল, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে।'

পিসিবির প্রাক্তন প্রধানের কথা অনুযায়ী, এই পতন শুরু হয়েছে ২০১৯ সালে। দেশের প্রধানমন্ত্রী ইমরান খান থাকাকালীন পিসিবিতে ম্যানেজমেন্টের পরিবর্তন হয়। তাঁরা এসেই ঘরোয়া ক্রিকেটের ভোল বদলে দেয়। বছরের পর বছর ধরে যেভাবে চলে সাফল্য পায় পাকিস্তান ক্রিকেট, সেটা রাতারাতি বদলে ফেলা হয়। অস্ট্রেলিয়ান হাইব্রিড মডেল নিয়ে আসা হয়। তাতেই পতনের সূত্রপাত। নজম শেঠি লেখেন, 'রাজনৈতিক হস্তক্ষেপ অব্যাহত ছিল। নতুন পলিসি আনা হয়। বিদেশি কোচ আনা হত, এবং অল্প দিনেই ছেঁটে ফেলা হত। নির্বাচকদের ইচ্ছামত মনোনীত করা হত। পুরোনোদের ফিরিয়ে এনে মেন্টর করা হত। শেষপর্যন্ত প্লেয়ারদের হাতে পাওয়ার, অধিনায়কের সঙ্গে ইগোর লড়াই, দলবাজি চালু হয়। তার ফল আমাদের সামনে।' ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পরপরই পিসিবি থেকে ইস্তফা দেন নাজম শেঠি। এরপরই এহসান মানিকে নিয়োগ করা হয়। তারপর পিসিবির প্রধান করে আনা হয় রামিজ রাজাকে। কিন্তু গদি বদলালেও তাঁরা পাকিস্তান ক্রিকেটার সুদিন ফেরাতে পারেনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া