শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ২৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজ থেকে দুরন্ত ফর্মে আছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এবার শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ হাসিম আমলা। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জানিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেটের পরবর্তী তারকা শুভমন গিল। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যতের তারকা হিসেবে আরও দু'জনের নাম করেন আমলা। তাঁরা হলেন ঋষভ পন্থ এবং রায়ান রিকেলটন। ২৫ বছর বয়সে একদিনের ক্রিকেট দু'বার আইসিসির ব্যাটারদের তালিকায় একনম্বর স্থান অর্জন করেন গিল। এর আগে ২০২৩ সালে প্রথমবার একনম্বর স্থান দখল করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচেই রান পান তরুণ ভারতীয় ওপেনার। বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন। পাকিস্তান ম্যাচে ৪৬ রান করে আউট হন। তারপরই ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় তারকা হিসেবে তাঁর নাম বেছে নেন প্রাক্তন প্রোটিয়া। আমলা বলেন, 'ভারতের জন্য শুভমন গিল আছে। ঋষভ পন্থও বেশ কিছুদিন ধরে খেলছে। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন রয়েছে। সম্প্রতি ও ভাল খেলছে। প্রত্যেক দেশের এমন ২-৩ জন ক্রিকেটার রয়েছে যারা পরের প্রজন্মের তারকা হতে চলেছে। আমার মতে, সেটাই স্বাভাবিক। প্রতি পাঁচ বছর অন্তর আন্তর্জাতিক ক্রিকেটে একজন তরুণ ক্রিকেটার উঠে আসে। সেই আন্তর্জাতিক মঞ্চে পরের প্রজন্মকে প্রতিনিধিত্ব করে। গিল অসাধারণ প্লেয়ার। একদিনের ক্রিকেটে শুরুটা অসাধারণ করেছে। টপ অর্ডারে ভারতের সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। ওপেনিংয়ে ও এবং রোহিত শর্মা ভয়ঙ্কর জুটি। তারপর তিনে বিরাট কোহলি।'
প্রাক্তন প্রোটিয়া তারকা মনে করেন, পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকার ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে দেবে। বিশেষ করে স্পিন বোলিংয়ের ক্ষেত্রে। এই প্রসঙ্গে আমলা বলেন, 'দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা প্রস্তুতির সুযোগ পেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান সফর ওদের সাহায্য করবে। ওরাও অনেক সাফল্য পেয়েছে। স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলে ক্লাসেন। ডেভিড মিলার ভাল ফিনিশার। মার্করামও রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাফল্যে মিডল অর্ডার বড় ভূমিকা নিয়েছে।' আমলা মনে করছেন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি