রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | প্রস্রাব করলে ফেনা হচ্ছে? অজান্তে মারাত্মক রোগ বাসা বাঁধেনি তো! সতর্ক না হলেই বিপদ

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৪৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: মল-মূত্র শরীরের বর্জ‌্য পদার্থ। যার মাধ্যমে শরীরের বিভিন্ন টক্সিক বা বিষাক্ত উপাদান সহ অনেক প্রয়োজনীয় উপাদানও শরীর থেকে বেরিয়ে যায়। তাই অনেক রোগের চিকিৎসা করতে মূত্র পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। প্রস্রাবের রং, ধরন আমাদের শরীরের বেশ কিছু সমস্যার কথা জানান দিতে পারে। 

প্রস্রাব সাধারণত জলের মতো স্বচ্ছ অথবা হলদেটে হতে পারে। প্রস্রাবের সঙ্গে মাঝে মধ্যে ফেনা বার হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু অনেক সময় খুব বেশি গতিতে কিংবা স্বাভাবিক গতিতে মূত্র ত্যাগ করার পরও অতিরিক্ত ফেনা দেখা যায়। আর এটিই চিন্তার বিষয়। যদিও প্রস্রাবে বুদবুদ আর ফেনা এক নয়। বুদবুদ অনেক বড়, পরিষ্কার হয় ও ফ্লাশ করলে চলে যায়। অন্যদিকে, ফেনা হলে তা কিন্তু প্রস্রাবের পর জল দিলেও যায় না। জানেন কি প্রস্রাবে ফেনা হওয়ার কীসের লক্ষণ? 

প্রোটিনের পরিমাণ প্রস্রাবে বেড়ে গেলে ফেনা হয়। তবে সমস্যা এখানেই থমকে নেই। সাধারণত প্রোটিন কিডনি পরিশ্রুত করে না।‌ রক্তের প্রোটিন রক্তেই থাকে। যখন কিডনি প্রোটিন পরিশ্রুত করে, তখন তা মূত্র দিয়ে বেরিয়ে আসে।  যদি প্রস্রাবে প্রায়ই ফেনা হয় বা ফেনার মাত্রা সময়ের সঙ্গে বাড়তে থাকে তাহলে তা রোগের লক্ষণ হতে পারে। 

কিডনির রোগে প্রস্রাবে প্রোটিন যেমন অ্যালবুমিন বেরিয়ে গেলে ফেনা হতে পারে। যা কিডনির রোগের গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি প্রস্রাব অধিকাংশ সময় ফেনাযুক্ত হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ মেনে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এছাড়া ডায়াবেটিসের রোগীদের মূত্রে অতিরিক্ত শর্করা থাকলে প্রস্রাবে ফেনা হতে পারে। 

কোন কোন পরীক্ষা করানো উচিত

ইউরিন রুটিন টেস্ট- প্রস্রাবে প্রোটিন, গ্লুকোজ এবং অন্যান্য উপাদান পরীক্ষার জন্য ইউরিন রুটিন টেস্ট করতে হয়। 
ব্লাড টেস্ট (কিডনি ফাংশন টেস্ট) কিডনি ঠিক মতো কাজ করছে কিনা জানার জন্য এই রুটিন টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়।
মাইক্রোঅ্যালবুমিন টেস্ট- প্রস্রাবের প্রোটিন পরীক্ষার জন্য এই টেস্ট করানো হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া