শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মরশুমের প্রথম জয়ের হ্যাটট্রিকে ক্ষীণ সম্ভাবনা টিকিয়ে রাখতে চান ব্রুজো

Sampurna Chakraborty | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হারে প্লে অফের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু অন্যান্য দলের পয়েন্ট নষ্টে হালকা একটা আশার আলো দেখা যাচ্ছে। তবে নিজেদের বাকি তিন ম্যাচ জেতার পাশাপাশি অন্যান্য দলের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে অস্কার ব্রুজোকে। বিশেষ করে মুম্বই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি এবং চেন্নাইনের দিকে। তবে হঠাৎ অপ্রত্যাশিতভাবে পাওয়া সুযোগ দু'হাতে লুফে নিতে চান অস্কার। তাই শেষ তিন ম্যাচ জিততে মরিয়া। এর আগেও পরপর দুটো ম্যাচ জিতে তৃতীয় ম্যাচে হোঁচট খেতে হয়েছে ইস্টবেঙ্গলকে। চলতি মরশুমে এখনও একটানা তিন ম্যাচ জেতেনি লাল হলুদ। এবার সেই ধারা ভঙ্গ করে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া। ব্রুজো বলেন, 'আমরা অনেকদিন ধরে টানা তিনটে জয়ের কথা বলছি। এবার সেই সম্ভাবনা রয়েছে। দলকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ফর্মে আছে। ভাল রেজাল্টের বিষয়ে বদ্ধপরিকর। আমরা ভাল জায়গায় শেষ করতে চাই। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া যাবে না। এটা প্রথম লেগের হায়দরাবাদ নয়। গোয়া এবং বেঙ্গালুরুর সঙ্গে ড্র করেছে। জামশেদপুরকে হারিয়েছে। ওদের জয়ের খিদে রয়েছে। আমরা দ্রুত গোল তুলে নেওয়ার চেষ্টা করব। আমরা এখনও সুপার সিক্সের স্বপ্ন দেখছি।'

হায়দরাবাদ ম্যাচে নাও পাওয়া যেতে পারে নন্দকুমার এবং বিষ্ণুকে। তাঁদের ছাড়াই ছক সাজাচ্ছেন ব্রুজো। সেলিসও এখনও সম্পূর্ণ ফিট নয়। মহমেডানের পর দিল্লিতে পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ইস্টবেঙ্গল। গোলে ফিরেছেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। লাল হলুদ কোচ মনে করছেন, মেসির সংযোজনে কিছুটা সুবিধা হয়েছে গ্রিক স্ট্রাইকারের। অস্কার বলেন, 'আমার দলে কোনও একনম্বর স্ট্রাইকার নেই, সবাই প্লেয়ার। সবার প্রতিদিন প্র্যাকটিসে নিজেকে প্রমাণ করতে হয়। দিমি আছে। ও আত্মবিশ্বাসী। তবে ওর সাপোর্ট দরকার ছিল। মেসি দলে যোগ দেওয়ার পর দিমি সেটা পেয়েছে।' আইএসএলের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সামনে এএফসি চ্যালেঞ্জ লিগ রয়েছে। তবে সেই কথা ভেবে আইএসএল থেকে ফোকাস সরাতে চাইছেন না ইস্টবেঙ্গল কোচ। তাই দল দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার ভাবনাও নেই তাঁর। আচমকা পাওয়া সুযোগে আবার আশার আলো দেখতে শুরু করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া