শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

England Pacer Brydon Carse ruled out of the rest of the Champions Trophy 2025

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির মরণবাঁচন ম্যাচের আগে বড় ধাক্কা, ছিটকে গেলেন পেসার, দলে এলেন তরুণ স্পিনার

KM | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুধবার ইংল্যান্ডের সামনে আফগানিস্তান। তার আগে বড় ধাক্কা খেল ইংরেজ বাহিনী। ডান হাতি বোলার ব্রাইডন কার্স টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। তাঁর পরিবর্তে স্পিনার রেহান আহমেদকে নেওয়া হল ইংল্যান্ড স্কোয়াডে। 

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''ডারহাম ও ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্স ছিটকে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচ থেকে।''  

শনিবার লাহোরে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে। সেই ম্যাচ রানের পাহাড় গড়েও হেরে যায় ইংরেজবাহিনী। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্সকে ছন্দে দেখা যায়নি। সব চেয়ে বেশি রান হয়েছে কার্সের ওভারেই। 

পায়ের আঙুলে চোট গুরুতর হওয়ায় ইংল্যান্ড ছেড়ে দিয়েছে কার্সকে। ভারতের বিরুদ্ধে সিরিজে রেহান আহমেদকে ব্যবহারই করেনি ইংল্যান্ড। রেহানের অন্তর্ভুক্তি ইংল্যান্ডের স্পিন বোলিং বিভাগকে শক্তিশালী করবে। আদিল রশিদ একমাত্র স্পিনার এই ইংল্যান্ড দলে। ২০ বছরের রেহান পাঁচটি ওয়ানডে ম্যাচ থেকে ১০টি উইকেট নেন। 

ব্রাইডন কার্স ছিটকে যাওয়ায় জ্যামি ওভার্টন ইংল্যান্ডের প্রথম একাদশে ফিরতে পারেন। সাকিব মাহমুদ ও গাস অ্যাটকিনসন ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে অন্য দুই পেস বিকল্প। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া