মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood

Tollywood: ১৩ বার ‘ব্যোমকেশ’ হয়েছি, নতুন করে দেওয়ার মতো আর কিচ্ছু নেই: অনির্বাণ

বিনোদন | Tollywood: ১৩ বার ‘ব্যোমকেশ’ হয়েছি, নতুন করে দেওয়ার মতো আর কিচ্ছু নেই: অনির্বাণ

নিজস্ব সংবাদদাতা | ১৭ অক্টোবর ২০২৩ ১৫ : ৫৫Rishi Sahu
নিজস্ব সংবাদদাতা: সৃজিত মুখোপাধ্যায়ের কথা ধার করে বলতে হয়, ষষ্ঠীর আগেই দশমীর বাজনা বাজিয়ে দিলেন অনির্বাণ ভট্টাচার্য। একদিকে, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালকের সিরিজ ‘দুর্গরহস্য’র পোস্টার উন্মোচন। তারপরেই ‘ব্যোমকেশ’ চরিত্র থেকে বিদায় ঘোষণায় অনির্বাণ ভট্টাচার্যের। শহরের পাঁচতারা হোটেলে একঝাঁক সংবাদমাধ্যমকে সাক্ষী রেখে সিরিজের ‘ব্যোমকেশ’ বললেন, ‘‘হইচই ওয়েব প্লাটফর্মে আটটি সিজনের ২০টি পর্বে মোট ১৩টি গল্প বলা হয়েছে। প্রত্যেকবার আমিই ব্যোমকেশ। সৃজিত মুখোপাধ্যায়ের দুর্গ রহস্য আমার শেষ অভিনয়। আর আমায় সত্যান্বেষীর চরিত্রে কেউ দেখতে পাবেন না’’। আজকাল টেলিভিশনের প্রশ্ন, অনির্বাণ কি তাহলে ‘ব্যোমকেশ’ পরিচালনা করবেন? নায়কের সবিনয় জবাব, সেটা পরের কথা। আপাতত, সিরিজটি নিয়ে তিনি বেশি আগ্রহী। সরাসরি না বললেও এ বিষয়ে হালকা আভাস পরিচালক-অভিনেতা ঘোষণার মধ্যেই দিয়েছেন। জানিয়েছেন, ‘ব্যোমকেশ’-এর ব্যাটন কার হাতে দেবেন সেই নিয়ে আলোচনা, চিন্তা-ভাবনা চলছে। প্রযোজক, পরিচালকের সঙ্গে। অনির্বাণ পরিচালনা না করলে এই ভাবনা কি তাঁর দ্বায়িত্বে পড়ে? এই ঘোষণার পরে স্বাভাবিক প্রশ্ন, কেন ‘ব্যোমকেশ’ আর না? আরও একবার সৃজিত উবাচ, ‘‘আমার অভিজ্ঞতায় সেরা ‘ব্যোমকেশ’ অনির্বাণ। ওকে আর এই ভূমিকায় দেখতে পাব না, শুনে খারাপ লাগছে। পাশাপাশি, সম্মান জানাচ্ছি ওর সিদ্ধান্তকে। ‘কেন ছাড়ছ না’ শোনার থেকে ‘কেন ছাড়ছ’ প্রশ্ন অনেক বেশি সম্মানের।’’ সেই রেশ ধরেই অনির্বাণের যুক্তি, ‘‘২০১৭ থেকে শুরু। ১৩টি গল্প ১৩ রকমের। প্রত্যেকবার নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আমার তরফ থেকে এই বিশেষ চরিত্রের অভিনেতা হিসেবে আর কিচ্ছু দেওয়ার নেই। তাই বিদায় নিচ্ছি।’’ প্রসঙ্গত, ‘ব্যোমকেশ’ নিয়ে এটাই সৃজিতের প্রথম এবং শেষ সিরিজ। শেষ কাজ বড়পর্দায় হলে বেশি খুশি হতেন? প্রশ্ন ছিল আজকাল টেলিভিশনের। এবার নায়ক অকপট, ‘‘শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ উপন্যাসের ব্যাপ্তি বড়পর্দায় তুলে ধরার মতোই। সৃজিতদাও একেকটি দৃশ্য পরিচালনা করতে করতে বলে উঠেছেন, ইসস! এই উপন্যাস যদি বড়পর্দায় দেখাতে পারতাম। দৃশ্যগুলো যেন বড়পর্দায় দেখানোর জন্য তৈরি।’’ তারপরেই নায়কের মত, সিরিজ হিসেবেও এই কাজ স্মরণীয় হয়ে থাকবে, এ বিষয়ে তিনি নিঃসন্দেহ। একই সঙ্গে রসিকতা, ‘‘বড়পর্দায় হয়নি বলে আমার খুব আক্ষেপ নেই। কারণ, সৃজিতদার পরিচালনায় ‘দশম অবতার’-এও আমি আছি। এবারের পুজোয় বরং দুই মাধ্যমে জাঁকিয়ে আছি। এটা চট করে হয় না। আমি খুশি।’’ ঘোষণার আগে অবশ্য সিরিজের প্রচার সেরে নেন পরিচালক, ‘ব্যোমকেশ’ এবং ‘সত্যবতী’। সৃজিতের দাবি, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে ‘#অনমাইওনটার্মস’কে আঁকড়ে ধরে সিরিজটি বানিয়েছেন। মধ্যপ্রদেশে যখন তাঁরা শুট করেছেন তখন উত্তাপ ৪৭ ডিগ্রি। সিরিজ সম্পূর্ণ করার পর তাঁর মনে হয়েছে, সব কষ্ট সার্থক। সোহিনী সরকার এই প্রথম অনির্বাণের বিপরীতে ‘সত্যবতী’। বরাবর তিনি আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন। সেই জুটিকে এগিয়ে রেখেই তাঁর বক্তব্য, ‘‘ব্যোমকেশ-সত্যবতীর নতুন এই জুটিকে দর্শক কতটা নেবেন? আর আমিই কেন সত্যবতী? সৃজিতদা ডাকার পরে এই দুটো প্রশ্ন তাঁকে করেছিলাম। পরিচালক জানিয়েছিলেন, সত্যবতী চরিত্রে তাঁর অভিনয় ভাল লেগেছে। তাই তিনি পরিচালকের পছন্দ।’’ এও জানিয়েছেন, রোজ ১০০ ধাপ সিঁড়ি ভেঙে উঠে শুট করতে হত। গরমে এই পরিশ্রম প্রাণান্তকর। কিন্তু যখনই বিপ্লব চট্টোপাধ্যায় বা দেবেশ রায়চৌধুরীর মতো প্রবীণ অভিনেতাদের হাসিমুখে সিঁড়ি ভাঙতে দেখতেন, আর কষ্ট হত না। একই সঙ্গে অনির্বাণের ‘ব্যোমকেশ’ চরিত্র থেকে বিদায় নেওয়া তাঁর মনকেও ভারাক্রান্ত করেছে। জুটি নিয়ে এই দ্বিধা কি অনির্বাণেরও ছিল? নিজস্ব ভঙ্গিতে দৃপ্ত জবাব তাঁর, ‘‘পরিচালকের আসনে যখন সৃজিতদা তখন দ্বিধার কোনও প্রশ্নই নেই।’’ একই সঙ্গে সোহিনীর সঙ্গে তাঁর বন্ধুত্ব অনেক দিনের। সেই রসায়নও অভিনয়ে ছাপ ফেলেছে। সৃজিতের দাবি, সব সেরা অভিনেতাদের নিয়ে কাজ করেছেন। দর্শকেরা একেবারে হতাশ হবেন না। পরিচালকের কথা ফুরোতেই আত্মবিশ্বাসী কণ্ঠে নায়কের আরও বক্তব্য, ১৯ অক্টোবর মুঠোফোনে মুক্তি পাচ্ছে হইচইয়ের সিরিজ ‘দুর্গরহস্য’। সেদিনই প্রমাণ হবে, অনির্বাণ-সোহিনী-রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নতুন ‘টিম ব্যোমকেশ’ যথেষ্ট ঝকঝকে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া