বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘গজনি’ ছবিতে অভিনয় করে বক্স অফিসে রেকর্ড তৈরির পাশাপাশি অসংখ্য অনুরাগীদের হৃদয় জিতেছিলেন আমির খান। এক কথায়, ব্যাপক সাফল্য পায় ছবিটি। তবে জানেন কি এই ছবির জন্য পরিচালক এ আর মুরুগাদোসের প্রথম পছন্দ ছিলেন সলমন খান? তবে শেষপর্যন্ত কীভাবে এই ছবিতে মুখ্যচরিত্রে সুযোগ পেয়েছিলেন ‘মি. পারফেকশনিস্ট’?
এক সাক্ষাৎকারে এ আর মুরুগাদোস জানিয়েছিলেন, সলমন যে অ্যাকশন ছবিতে সিদ্ধহস্ত, সে কথা তখন সর্বজনবিদিত। তাই ‘গজনি’তে সলমন যদি অভিনয়ও করতেন তা যতই ভাল হোক, দর্শকের কাছে সেই ছবি সলমনের আরও একটি অ্যাকশন ছবি হিসাবেই গণ্য হতো। সেখানে আমির খান যদি এই চরিত্র করেন তাহলে তা যেমন চমকে দেওয়া হবে দর্শককে, পাশাপাশি আমিরের অভিনয়ের অন্য একটি দিক-ও উন্মোচন হবে। এই ভাবনা থেকেই সলমন নয়, আমিরকে গজিনি র জন্য বেছে নিয়েছিলেন পরিচালক।
অবশ্য এই বিষয়ে ‘গজনি’ ছবিখ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াতের মন্তব্য ভিন্ন। ‘গজনি’তে তিনি-ই ছিলেন প্রধান খলনায়ক। মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “পরিচালক প্রথমে আমিরকে বেছে নেননি। চরিত্রের খাতিরে তাঁর প্রথম পছন্দ ছিল সলমন। আর সলমনের রগচটা স্বভাবের কথা আমি জানতাম। তার উপর এই কাজটা যে সময়ে হয়েছিল সেই সময় পরিচালক হিন্দি বা ইংরেজি ভাষা জানতেন না। তাই সলমন খানের মত এত বড় একজন সুপারস্টারকে শুটিংয়ের দৃশ্য বোঝাতে অসুবিধা হতে পারত। এতে সলমন যদি মেজাজ হারাতেন তাহলে ছবিটাই হয়তো এগোতো না।”
‘গজনি’ আরও বলেন, “আমির ভাল মানুষ, স্বভাবেও ভীষণ নম্র, সংযত। আমি কোনওদিন ওঁকে কারওর সঙ্গে চিৎকার করে কথা বলতে দেখিনি, শুনিওনি। কাউকে অসম্মান করতে দেখিনি। তাই সব মিলিয়ে আমির এই চরিত্রের জন্য সেরা ছিল বলে আজও মনে করি।”
তবে ‘গজনি’ করা না হলেও, এ আর মুরুগাদোসের আসন্ন ছবি ‘সিকান্দর’-এর নায়ক হচ্ছেন সলমন। এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। চলতি বছরের ঈদে মুক্তি পাবে ‘সিকান্দর’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি