শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে হারের পরে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচি নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। পাকিস্তান প্রথম ম্যাচে নামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রামিজ রাজার প্রশ্ন এখানেই। পাকিস্তান প্রথম ম্যাচে কেন নামেনি বাংলাদেশের বিরুদ্ধে।
ভারতের কাছে ৬ উইকেটে ম্যাচ হেরে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গিয়েছে। রামিজ রাজা ইউটিউব চ্যানেলে বলেছেন, ''আমার অবাক লাগছে পাকিস্তান প্রথম ম্যাচ কেন খেলল নিউজিল্যান্ডের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ খেলতে পারত পাকিস্তান। বাংলাদেশ শক্তিশালী দল হলেও ম্যাচটা অপেক্ষাকৃত সহজ হত পাকিস্তানের জন্য।''
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউ জিল্যান্ড খুব সহজেই হারিয়েছে পাকিস্তানকে। রামিজ রাজা বলছেন, ''নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হার মানে পাকিস্তান। এই হার পাকিস্তানের উপরে চাপ বাড়িয়েছে। আমি বুঝলাম না, পাকিস্তান প্রথম ম্যাচ কেন খেলল না বাংলাদেশ বা ভারতের বিরুদ্ধে। যদি সেরকম হত, তাহলে বিষয়টা সমান সমান হত।''
বিরাট কোহলির ব্যাট ভারত-পাক ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ১১১ ম্যাচে ১০০ রানে অপরাজিত থাকেন কোহলি। রামিজ রাজা বলছেন, ''বিরাটের ইনিংসটা পার্থক্য গড়ে দিল। ধীর স্থির অথচ আক্রমণাত্মক। রান তোলার গতিটাও বজায় রেখে গিয়েছে। বিরাট কোহলি সব অর্থেই সম্পূর্ণ প্যাকেজ। নিজেকে সব সময়ে চ্যালেঞ্জ করে যায়। প্রতিটি বোলারের বিরুদ্ধেই আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। কোনও বোলারকেই থিতু হতে দেয়নি।''
সোমবার নিউজিল্যান্ডের কাছে হার মানে বাংলাদেশ। ফলে বাংলার বাঘেদের সঙ্গে পাকিস্তানেরও চ্যাম্পিয়ন্স ট্রফি অধ্যায় শেষ হয়ে গিয়েছে।
তার পরেই রামিজ রাজার এমন অদ্ভুত দাবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি