বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ranveer Allahbadia Confession to Maharashtra Cyber officials on Samay Raina s Show details inside

বিনোদন | সময়ের বিতর্কিত শো-এ কোন উদ্দেশ্যে গিয়েছিলেন? কত কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন? মুম্বই পুলিশের কাছে বিস্ফোরক রণবীর!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘সঙ্গম’ মন্তব্য বিতর্কে মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তরফে ডেকে পাঠানো হয়েছিল ইউটিউবার রণবীর এলাহাবাদিয়াকে। এর আগেও দু'বার তদন্তের স্বার্থে পুলিশের তরফে রণবীরকে ডেকে পাঠানো হয়। কিন্তু প্রাণনাশের ঝুঁকি এড়াতে তিনি হাজিরা দেননি। এবার হলেন। নভি মুম্বইয়ের সাইবার অপরাধ দমন শাখার হেড কোয়াটার্সে গত সোমবার হাজির হয়েছিলেন এই বিতর্কিত ইউটিউবার। পুলিশ সূত্রের খবর, তদন্তকারী পুলিশ কর্তাদের কাছে নিজের ভুল স্বীকার করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন ওই সময় রায়না তাঁর বন্ধু। তাঁর আমন্ত্রণেই ওই শো-এ অতিথি বিচারক হিসাবে হাজির হয়েছিলেন তিনি। রণবীর নাকি এও জানিয়েছেন, 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ উপস্থিত হওয়ার জন্য একটি টাকাও অ্যাপিয়রেন্স ফি হিসাবে নেননি তিনি। 


উল্লেখ্য, এর আগে গুয়াহাটি পুলিশের হাতে গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কায় আগাম জামিনের আবেদনও করেছিলেন রণবীর, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়।  হুমকি পেলেও পুলিশ ও প্রশাসনের উপর ভরসা রাখছেন রণবীর, সমাজমাধ্যমে জানিয়েছিলেন সে কথা । বলেছিলেন, “আমি পালিয়ে যাচ্ছি না। আমার পুলিশ ও আইনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।” এছাড়াও মহিলা কমিশনও ডেকে পাঠিয়েছে রণবীরকে। তাঁকে সেখানে ডেকে পাঠানো হয়েছে ৬ মার্চ। এবং সময় রায়নাকে ১১ মার্চ। 


প্রসঙ্গত, সময় রায়নার অ্যাডাল্ট কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্যে তোলপাড় সমাজমাধ্যম থেকে রাজনৈতিক মহল।সমাজমাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়েছেন রণবীর। ইউটিউবে তাঁর চ্যানেলে আপলোড হওয়া 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শো'-এর সমস্ত ভিডিও মুছে দিয়েছেন সময় রায়না।


অন্যদিকে, এইমুহূর্তে আমেরিকার একাধিক শহরে ঘুরে ঘুরে শো করছেন সময় রায়না। মহারাষ্ট্র সাইবার সেলের কাছে তিনি অনুরোধ জানিয়েছিলেন, যদি তাঁর জবানবন্দি ভিডিও কলের মারফত দিতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া