শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sana Mir slams squad selection of Pakistan

খেলা | যদি এমন হতো, পাক ক্রিকেট দলের ক্যাপ্টেন হতেন ধোনি! পারত কি জিততে পাকিস্তান?

KM | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আচ্ছা যদি এমন হত! ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যদি পাকিস্তানের ক্যাপ্টেন হতেন! তাহলে কি এই পাকিস্তান জিততে পারত ভারতের বিরুদ্ধে? চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগাইভেন্টে সফল হতে পারত? 

হতো না। পাকিস্তানের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সানা মীর পাকিস্তানের হার দেখার পরে এক পাক টিভিতে বলেছেন, ''এমএস ধোনি বা ইউনিস খানকে অধিনায়ক করা হলেও এই পাকিস্তানকে ওরা জেতাতে পারত না। মহম্মদ হাফিজ প্রশ্ন তুলেছে, দুবাইয়ের মতো জায়গায় দু'জন পার্ট টাইম স্পিনারকে নিয়ে কীভাবে পাকিস্তান ম্যাচ জিততে পারবে। আবরার ওয়ানডে ফরম্যাটে একেবারেই নতুন। গত পাঁচ মাসে মাত্র দুটো উইকেট নিয়েছে।'' 

টুর্নামেন্টের পর টুর্নামেন্ট আসে, ভারতের কাছে নিয়ম করে ম্যাচ হারে পাকিস্তান। পরিবর্তন হয় না চিত্রনাট্যে। 

পি টিভিকে সাক্ষাৎকারে সানা মীর আরও বলেন, ''ভারতের বিরুদ্ধে একশো রানে দু'উইকেট যাওয়ার পরে আমার এক বন্ধু মেসেজ পাঠাল। লিখল, আমার মনে হচ্ছে সব শেষ। আমার সেই বন্ধুকে বললাম, যখন দল ঘোষণা করা হয়েছিল, তখনই সব শেষ হয়ে গিয়েছিল। যেদিন এই ১৫ জন প্লেয়ারকে বাছাই করা হয়েছিল, সেদিনই আমরা অর্ধেক টুর্নামেন্ট হেরে বসে রয়েছি।'' 

পাক ক্রিকেট নিয়ে তীব্র সমালোচনা। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি ক্রিকেটার পর্যন্ত বিস্মিত পাকিস্তানের এমন হতশ্রী অবস্থা দেখে। একসময়ে বলা হত, পাকিস্তানে বোলারের জন্ম হয়। সহজাত ক্রিকেটার প্রচুর রয়েছে পাকিস্তানে। কিন্তু এখন সেই প্রতিভারই অভাব পাক ক্রিকেটে। বিশ্ব ক্রিকেটে আলোড়ন তৈরি করার মতো প্রতিভা আর উঠে আসছে না পাকিস্তানের ক্রিকেটে।

ফলে মহেন্দ্র সিং ধোনির মতো ক্যাপ্টেন পাকিস্তানের হাল ধরলেও উন্নতি হবে না ইমারন খানের দেশের। ক্রিকেটাররা মাঠে নেমে খেলার ভোলবদলে দেন। শুনতে খারাপ লাগলেও  পাকিস্তানের ক্রিকেটাররা এখন নিজেদের নামের প্রতিই সুবিচার করছেন না। সেই কারণেই এই হতশ্রী অবস্থা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া