শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

B team of India will be very hard to beat for Pakistan says Sunil Gavaskar

খেলা | 'ভারতের 'বি' দলও হারিয়ে দেবে এই পাকিস্তানকে', রিজওয়ানদের বিপর্যয়ের পরে পাক ক্রিকেটকে কটাক্ষ সানির

KM | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ০৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আবেগের ফুটন্ত কড়াই। তীব্র লড়াই। টেনশনের মুহূর্ত। সবশেষে রক্তের গতি বাড়িয়ে দেওয়া 'ফিনিশিং'। 

ইদানীংকালে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একপেশে। সেখানে লড়াই নেই। ভারত খুব সহজেই হারায় পাকিস্তানকে। দুবাইয়ে রবিবারের ভারত-পাক ম্যাচেও সেটাই দেখা গেল। মেলবোর্ন হোক বা দুবাই, পৃথিবীর যে কোনও প্রান্তই হোক না কেন, ভারতের কাছে পাকিস্তানের হার এখন হয়ে গিয়েছে দস্তুর। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের হারের পরে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর মনে করেন, ভারতের 'বি' টিমও এই পাকিস্তানকে হারিয়ে দেবে। 

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে পাকিস্তানে। ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। কিন্তু ঘরের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের সুবিধা নিতেই পারল না পাকিস্তান। দু' ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে মহম্মদ রিজওয়ানের দল। 
দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না। আইসিসি টুর্নামেন্টেই কেবল দুই দেশের সাক্ষাৎ হয়। 

শেষ পাঁচটি ম্যাচেই জিতেছে ভারত। গত ১২ বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২০টি ম্যাচের মধ্যে ১৬টিতেই জিতেছে ভারত।

'স্পোর্টস টুডে'কে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেন, ''শক্তির দিক থেকে দুই দলের মধ্যে এখন অনেক পার্থক্য।'' 

'লিটল মাস্টার' আরও বলেন, ''আমার মনে হয়, ভারতের 'বি' টিমও পাকিস্তানকে বেগ দেবে। হারিয়েও দিতে পারে। 'সি' দল পারবে কি না, খুব একটা নিশ্চিত নই। তবে পাকিস্তানের এই দলের  ভারতের 'বি'  টিমকে হারানো খুবই কঠিন হবে।'' 

অথচ একসময়ে ছবিটা সম্পূর্ণ অন্যরকম ছিল। মুখোমুখি লড়াইয়ে এগিয়েছিল পাকিস্তান। এখন সেই পাকিস্তানই ক্রমশ পিছু হঠছে। ভারতের কাছে হার মানছে। গাভাসকর বলছেন, ''
পাকিস্তানের শক্তির এই অধঃপতন সত্য়িই বিস্ময়কর। পাকিস্তানে সহজাত প্রতিভা ছিল অসংখ্য। ইনজামাম উল হকের কথাই ধরা যাক। কোনও উঠতি ক্রিকেটারকে ইনজির মতো স্টান্স নিতে কেউই বলবেন না।  কিন্তু ইনজামামের মানসিকতা ছিল অসাধারণ। টেকনিক্যাল সমস্যা মিটিয়ে দিত ইনজি।'' 

সানির মতে, পাকিস্তান থেকে এরকম সহজাত প্রতিভাধর প্রতিভা আর উঠে আসছে না। পাকিস্তান সুপার লিগ আছে! কিন্তু তরুণ প্রতিভা কোথায় পাকিস্তানের জাতীয় ক্রিকেটে? 

আইপিএলের মাধ্যমে তরুণ ক্রিকেটার উঠে আসছে ভারতীয় ক্রিকেটে। পাকিস্তানকেও এখন ভাবতে হবে, কেন উঠে আসছে না এমন তরুণ প্রতিভা। কেন বারংবার হার মানতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া