বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ১৩ বছর আগে মুক্তি পেয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। এই ছবি আসলে বন্ধুত্বের প্রতীক। নিজেকে চেনার পাশাপাশি জীবনকে দেখার সংজ্ঞা পাল্টে দিতে পারা এই ছবি তাই আজও চোখে হারান দর্শক। নাচ-গান-রোম্যান্স-ঝগড়া-বন্ধুত্বের মিশেলে তৈরি এই ছবি তাই জায়গা করে নিয়েছে ভারতীয় ছবির ইতিহাসে। ঝুলিতে ভরেছে অসংখ্য সব পুরস্কারও। ছবিপ্রেমী দর্শকরা বহু বছর ধরেই অপেক্ষা করে রয়েছে এই ছবির সিক্যুয়েলের জন্য। মাঝেমাঝেই বলিপাড়ার অন্দরে তা নিয়ে জল্পনা উঠলেও শেষমেশ কিছুই হয়নি। তবে সম্প্রতি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল নিয়ে বড় ঘোষণা করলেন ছবির সহ-লেখক রীমা কাগতি।
স্পষ্ট ভাষায় তিনি জানান, এই ছবির সিক্যুয়েল নিয়ে তাঁর ও জোয়া আখতারের কোনও তাড়াহুড়ো নেই। যতক্ষণ না পর্যন্ত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র গল্পের মানের সমপর্যায়ের কোনও উপযুক্ত গল্প তাঁদের মাথায় না আসছে, ততক্ষণ সিক্যুয়েল বানানোর কথা তাঁরা ভাববেন না। রীমার কথায়, “হয়তো শুনে বাড়াবাড়ি মনে হতে পারে, এও মনে হতে পারে নিজের লেখা গল্প বলে একটু বেশি অহংকার করছি, কিন্তু আদপে তা নয়। আমি জানি আমাদের উপর কী প্রত্যাশা রয়েছে দর্শকের। তাই যতক্ষণ না ঠিকঠাক কোনও গল্প লিখতে না পারছি এই সিক্যুয়েলকে ছোঁব না। এটুকুই।”
উল্লেখ্য, 'জিন্দেগি না মিলেগি দোবারা'র এক বিশেষ প্রদর্শনীতে এই ছবি দেখে পরিচালক জোয়া আখতারের উপর খাপ্পা হয়ে উঠেছিলেন তাঁর এক কাকা? রীতিমতো তিরস্কারও করেছিলেন তাঁকে এরকম 'ফালতু' ছবি তৈরির জন্য!
প্রসঙ্গত, বর্তমানে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র স্পিন-অফ ‘জি লে জারা’ ছবিটির প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন ফারহান আখতার এবং জোয়া আখতার। ছবিতে তিনটি মুখ্য মহিলা চরিত্রে অভিনয় করার কথা ক্যাটরিনা কইফ, আলিয়া ভাটএবং প্রিয়ঙ্কা চোপড়ার। তবে সূত্রের খবর, ছবিতে নায়কের কাস্টিং এখনও চূড়ান্ত নয় বলে ছবির শুটিং শুরু হতে দেরি হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি