বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৩৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: অনায়াসে পর্দায় দর্শকমনে জয় করেন শাহরুখ। তাঁর ছবি মানেই প্রেক্ষাগৃহে মুহূর্তে ভিড়। শুরু নয়া করে বাদশা-বন্দনা। তবে পর্দার বাইরেও দর্শকের অগোচরে এমন বহু কাজ করেন শাহরুখ যা পরবর্তী সময়ে ফাঁস হওয়ার পর শাহরুখের প্রতি তাঁর অনুরাগীদের ভালবাসা আর সম্মান দুই'ই বৃদ্ধি পায়। সম্প্রতি, এমনই এক ঘটনার কথা ফাঁস করলেন প্রয়াত ছবি নির্মাতা রবি চোপড়ার স্ত্রী রেণুকে চোপড়া।
রেণু জানিয়েছেন, কীভাবে তাঁদের পরিবারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখ। তাঁর ছেলে সিদ্ধার্থর পরিচালিত প্রথম ছবি 'ইত্তেফাক'-এর প্রযোজক হতে এককথায় রাজি হয়ে গিয়েছিলেন তিনি। ছবির চিত্রনাট্যটুকুও শোনেননি, এমনকী পড়েনওনি! শুধু তাই নয়, এই ছবি প্রযোজনা করার জন্য যে পরিমাণ টাকা শাহরুখ বিনিয়োগ করেছিলেন তার উপর সুদ নিতেও তীব্র অস্বীকার করেছিলেন 'স্বদেশ'-এর নায়ক। কেন? রেণুর কথায়, " দেখুন, আমাদের সব ছবিতে শাহরুখ শুধু অতিথি শিল্পী হিসাবেই অভিনয় করেছেন। এবার যখন 'ইত্তেফাক' ছবিটি প্রযোজনা করার কথা হল আমার এবং শাহরুখের, সেই ছবি বিষয়ক আলোচনার জন্য যেই ওকে বলেছিলাম আমি আসছি ওর কাছে, শোনামাত্রই তড়বড়িয়ে না বলে উঠেছিল। শাহরুখ আমাকে বলেছিল, 'রেণুজি, আপনি বড়। আপনি কেন আসবেন? আমি আসছি আপনার কাছে। তবে তখনই ও আসতে পারেনি। ও এত ব্যস্ত! সপ্তাহ তিনেক পর ফের ওকে ফোন করলাম। শোনামাত্রই ও ফের জানিয়েছিল ও-ই আসবে আমার কাছে। এই...এই যে বড়দের প্রতি যে সম্মান দেখায় শাহরুখ তা অকল্পনীয়।"
"শুধু তাই নয়। শাহরুখ এল এবং আমাকে শুধু জিজ্ঞেস করল এই ছবিতে ওর কাজটা কী। ঠিক কী করতে হবে ওকে। আমি বলেছিলাম, 'শাহরুখ আমার কাছে অত টাকা নেই যে এই ছবি প্রযোজনা করতে পারব। কিন্তু আমার ছেলে খুব মন দিয়ে কাজটা করতে পারে। এবার তুমি যদি এই ছবিটা প্রযোজনা করতে পার খুব ভাল হয়। শোনামাত্রই রাজি হয়ে গিয়েছিল এককথায়। চিত্রনাট্য পড়েনি, শোনেননি। শুধু বলেছিল, আপনার ছেলে কাজ করছে, এটুকুই আমার কাছে যথেষ্ট। আমি ঘোড়দৌড়ে নয়, ঘোড়া যে চালায় সেই জকির উপর বিনিয়োগ করতে পছন্দ করি।' এরপর যখন ছবিশেষে শাহরুখকে ওর বিনিয়োগ করা টাকা ফেরত দিতে গিয়েছিলাম সুদসমেত। নিতে রাজি হয়নি। শাহরুখ বলেছিল, 'সুদের টাকা নিতে পারব না। ওটা হারাম!' এরকম সাচ্চা মানুষ শাহরুখ।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি