বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালে ঘোষণা হয়েছিল সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক ছবিতে দেখা যাবে বাঙালির দুই প্রিয় চরিত্রকে। সেই দুই চরিত্র কারা? প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা এবং প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু! প্রযোজনা সংস্থা এসভিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছিল এই খবর। ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন সত্যজিৎপুত্র সন্দীপ রায়। চ্যালেঞ্জ নিঃসন্দেহে বড় হলেও সেই দায়িত্ব নিয়ে ফেলেছিলেন সন্দীপ। তবে এরপর বিশ্বজুড়ে করোনার অতিমারির পাশাপাশি প্রযোজনা সংস্থার সঙ্গে ছবি তৈরির বিষয়ে সৃষ্টিশীলতা সম্পর্কে পার্থক্য তৈরি হওয়ায় সেই ছবির কাজ শুরু করা যায়নি। তবে কি ফেলুদা ও শঙ্কুর এই জোড়া অভিযান আর হাজির হবে না বড়পর্দায়? আজকাল ডট ইন-এর করা এই প্রশ্নের জবাব দিলেন খোদ সন্দীপ রায়।
দ্বিধাহীনভাবে স্পষ্ট ভাষায়, কাটা কাটাভাবে তিনি বললেন, “একদম হাজির হবে। যেমন ভেবেছিলাম একই ছবির প্রথমার্ধ্বে একটি ছোট শঙ্কুর গল্প ও দ্বিতীয়ার্ধ্বে ফেলুদার গল্প দেখানো হবে দর্শককে, ঠিক তেমনভাবেই। তবে একটু সময় লাগবে। পরিকল্পনা করাই রয়েছে। আপাতত কয়েকটি ছোট গল্প নিয়ে একটি ছবি তৈরি করছি। যেমন, আগেও করেছি... ‘যেখানে ভূতের ভয়’, ‘চার’। বাবার গল্প তো থাকছেই, এছাড়াও একাধিক যশস্বী লেখকের গল্প নিয়েও লেখা হয়েছে এই ছবির চিত্রনাট্য। এই ছবিটা আগে হোক, তারপর...তারপর দেখা যাক।”
প্রসঙ্গত, ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের ‘সন্দেশ’ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয়। প্রথমে শুধু ফেলুদা তোপসে থাকেলও ধীরে ধীরে সেই দুই চরিত্রের পাশাপাশি সত্যজিৎ হাজির করেছিলেন জটায়ু-কে। বাকিটা ইতিহাস। অবশ্য, ফেলু-তোপসের আবির্ভাবের বছর চারেক আগেই প্রফেসর শঙ্কুর পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছিলেন সত্যজিৎ। সেখানে তিনি বিজ্ঞানের পাশাপাশি কল্পনাকেও প্রশ্রয় দিয়েছিলেন। ৬৯টি ভাষা জানেন শঙ্কু। আলেকজেন্ডার গ্রাহাম বেলের পর আবিষ্কারক হিসাবে শঙ্কু-ই যে একমেবাদ্বিতীয়ম তা স্বীকার করে নিয়েছে পাঁচটি মহাদেশের তাবড় তাবড় বিজ্ঞানীরা। শঙ্কু হায়ারোগ্লিফিক পড়তে পারেন, হরপ্পা ও মহেঞ্জোদাড়োর লিপির অর্থ উনিই প্রথম বের করেন। আবার নিজের হাতেই যেমন বানিয়েছেন সর্বরোগবিনাশক ওষুধ মিরাকিউরল তেমন আনকোরা নতুন তৈরি ধাতু দিয়ে তৈরি করেছেন শ্যাঙ্কোপ্লেন। আন্তর্জাতিক হয়েও খাঁটি বাঙালি শঙ্কু। আইকনিক এই দুই চরিত্রই নিজস্বতায় জোরে বছরের পর বছর ধরে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। তাই এক ছবিতে আলাদা ফ্রেমে হলেও এই দুই চরিত্রকে ফের বড়পর্দায় দেখতে যে উৎসুক হয়ে রয়েছেন ছবিপ্রেমী দল, তাতে কোনও সন্দেহ আছে কি?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি