শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ওজন কমাতে সকাল-বিকেল শসা খাচ্ছেন? সঙ্গে এই ৫ খাবার খেলে হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: মেদ ঝরাতে অনেকেই শসার উপর ভরসা রাখেন। দ্রুত ওজন কমাতে সকাল-বিকেল শশা খান। শশায় ক্যালোরির পরিমাণ কম, সঙ্গে ফাইবার রয়েছে ভরপুর মাত্রায়। তাছাড়া শসার অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ফ্ল্যাভোনয়েডস উপাদান সুস্থ থাকতে সাহায্য করে। বাঙালি, চাইনিজ কিংবা মোগলাই, যে কোনও খাবারের সঙ্গে স্যালাড হিসাবে থাকে শসা। আবার সন্ধের টিফিনের মুড়িমাখা হোক স্যান্ডউইচের পুর, সবই শসা ছাড়া অসম্পূর্ণ। তবে যতই উপকারী হোক, শশার সঙ্গে কয়েকটি খাবার খেলে মারাত্মক ক্ষতি হতে পারে, জেনে নেওয়া যাক সেই বিষয়ে-

১. দুগ্ধজাত খাবার- যদিও শশা ও দই একসঙ্গে বিভিন্ন পদে মেশানো হয়। কিন্তু দুগ্ধজাত কোনও খাবারের সঙ্গে শশা খাওয়া ঠিক নয়। শশায় রয়েছে প্রচুর পরিমাণে জল, যা দইয়ে মেশালে দই থেকে জল বেরিয়ে পাতলা হয়ে হতে পারে। দইয়ের ঘন, ক্রিমের মতো আস্তরণ আর থাকে না। শশার বদলে দইয়ে ওটস কিংবা বেরি দিয়ে খেতে পারেন।
২. টমেটো- স্যালাড মাত্রই শশার সঙ্গে টমেটা খাওয়ার চল রয়েছে। কিন্তু শুনলে অবাক হবেন শশা ও টমেটো একসঙ্গে খাওয়া উচিত নয়। কারণ এটি বিভিন্নভাবে স্বাস্থ্যের ক্ষতি করে। এই দুটি সবজি একসঙ্গে খেলে হজমশক্তি নষ্ট হতে পারে, অ্যাসিডিক পিএইচ ভারসাম্যকেও ব্যাহত করতে পারে। যে কারণে গ্যাস, ফোলাভাব, পেটে ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি, বদহজমের মতো সমস্যা শুরু হয়।
৩. মাংস- শশার সঙ্গে মাংস খেলেও শরীরের উপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে করে রেড মিটের সঙ্গে মাংস না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। রেড মিটের সঙ্গে শশা খেলে শশার জলীয় উপাদান পদটিকে জোলো করে দেয়। সেক্ষেত্রে মাংসের সঙ্গে কোনও নিরামিষ পদ খেতে চাইলে রোস্টেট আলু অথবা সঁতে সবুজ সবজি খেতে পারেন।
৪. সাইট্রাস ফল- কমলালেবু অথবা লেবুর মতো সাইট্রাস টক ফল শশার সঙ্গে খাওয়া ঠিক নয়। সাইট্রাস ফলের অম্লতা শসার হালকা, তাজা স্বাদকে নষ্ট করে দেয়। সাইট্রাস ফলের সঙ্গে শশার বদলে অন্য কোনও সবজি খেতে পারেন। 
৫. রসুন- রসুনের একটি ঝাঁঝালো স্বাদ রয়েছে যা শশার আসল স্বাদকে নষ্ট করে দেয়। কোনও পদ ছাড়াও কাঁচা রসুনও শশার টাটকা স্বাদকে নষ্ট করে দেয়। তাই শশার পরিবর্তে অন্য কোনও হালকা সবজির সঙ্গে শশা খেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া