বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: কিশোর কুমারের বর্ণময় জীবনের চিরকিশোর সব গল্প আজও বলিপাড়ায়। পাশাপাশি বলিউডে অন্যতম চর্চিত কিশোর কুমার ও মধুবালার দাম্পত্যের কথা। মধুবালার বোন মধুর ভূষণের দাবি, জীবনের শেষের দিনগুলিতে নাকি মধুবালার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন কিশোর কুমার। প্রয়াত অভিনেত্রীর ফোন ধরতেন না।
আরও জানিয়েছিলেন, জীবনের শেষ দিনগুলোতে মধুবালা নাকি কিশোরের সঙ্গ পাওয়ার জন্য ছটফট করতেন, তবু কিশোর আসতেন না। মধুর ভূষণের কথায়, “মধুবালার হৃদ্যন্ত্রে গুরুতর সমস্যা ছিল। পরে যখন তা ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসার জন্য কিশোর তাঁকে লন্ডন উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। ডাক্তাররা মধুবালার শারীরিক অবস্থা দেখে জানিয়েছিলেন, তাঁর হৃদযন্ত্রের অবস্থা খুব খারাপ। বড়জোর আর দু’বছর কোনওরকম বাঁচবেন অভিনেত্রী। এরপর দেশে ফিরে আসেন তাঁরা। সেই কঠিন সময়ে স্বামীর সাহচর্য চেয়েছিলেন মধুবালা। কিন্তু কিশোরদা বলেছিলেন, “আমি তো ওঁর চিকিৎসার জন্য লন্ডন পর্যন্ত উড়ে গিয়েছি। ডাক্তাররা ওকে দেখে জানিয়েছেন যে ও আর বেশিদিন বাঁচবে না। আর কী করব?”
প্রসঙ্গত, কিশোর কুমারের প্রথম স্ত্রী ছিলেন রুমা গুহ ঠাকুরতা। ১৯৫০-১৯৫৮, আট বছর স্থায়ী হয়েছিল তাঁদের দাম্পত্য।রুমার সঙ্গে বিচ্ছেদের আগেই মধুবালার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কিশোর কুমার। ১৯৬০ সালে তিনি বিয়ে করেন নায়িকাকে। কিন্তু গঙ্গোপাধ্যায় পরিবার এই বিয়ে মেনে নেয়নি। ওদিকে কিশোর কুমার এবং মধুবালার দাম্পত্য খুব একটা সুখের হয়নি। ১৯৬৯ সালে মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হন মধুবালা।
উল্লেখ্য, এই প্রসঙ্গে বেশ কিছুদিন আগে মধুবালার বোনকে একহাত নিয়েছেন গায়ক তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়। “সত্যিটা হল, মধুবালাজির হৃদ্যন্ত্রে সমস্যা ছিল। কিশোর কুমারের বাড়ি ছিল সান্তাক্রুজ় বিমানবন্দরের কাছে। সেই বাড়ির খুব কাছ থেকেই বিমান টেক অফ করত। ফলে সেই আওয়াজে মধুবালাজির শারীরিক অসুবিধা হত। সেই জন্যই কিশোর কুমারের বাড়ি থেকে ওঁকে ওঁর পূর্বপুরুষের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি