বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

3 Idiots movie famed producer Vinod Kumar Chopra talks about his real name and maverick Bengali filmmaker Ritwik Ghatak

বিনোদন | ‘থ্রি ইডিয়টস’ তৈরির পিছনে অবদান রয়েছে ঋত্বিক ঘটকের! কীভাবে? খোঁজ দিলেন বিধু বিনোদ চোপড়া

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ার প্রথম সারির প্রযোজকের মধ্যে প্রথম দিকেই থাকে তাঁর নাম। পরিচালক হিসাবেও তাঁর মুন্সিয়ানার সম্পর্কে ওয়াকিবহাল দর্শক। তিনি, বিধু বিনোদ চোপড়া। তবে জানেন কি, এই নাম তাঁকে কে দিয়েছিলেন? কে-ই বা তাঁকে জোর করেছিলেন এই বলে যে এ নামটি-ই তাঁকে রাখতে হবে নইলে পরিচালক হিসাবে তাঁকে পাত্তা দেবে না কেউ? দু’টি প্রশ্নের জবাব একটিই-ঋত্বিক ঘটক!

 

এক অনুষ্ঠানে এসে এই কথা ফাঁস করেছেন খোদ বিধু বিনোদ চোপড়া। তিনি জানান, এফটিআইআই-এর ছাত্র থাকাকালীন তাঁর শিক্ষক ছিলেন এই কিংবদন্তি পরিচালক। তাঁকে অত্যন্ত স্নেহ করতেন ঋত্বিক। আদর করে তাঁকে 'বাঙালি' ডাকার পাশাপাশি বেশিরভাগ করা বাংলাতেই বলতেন। যদিও সেসবের একবর্ণ বুঝতেন না বিধু, কারণ তিনি বাংলা জানতেন না। কিন্তু ঋত্বিকের স্নেহ থেকেই সেসব কথার ভাব তিনি হৃদয়াঙ্গম করতে পারতেন। এমনই একদিন ঋত্বিক তাঁকে বলেন- “তোর যা নাম, তাতে কোনওদিনও পরিচালক হতে পারবি না। বিনোদ কুমার চোপড়া একটা নাম হল? কেউ পাত্তা দেবে না এমন নামের পরিচালককে। তোর আর কোনও নাম আছে? ডাকনাম কী তোর?” আমতা আমতা করে জবাব আসে, “বিধু”।  শোনামাত্রই ঋত্বিক ঘটক বলে ওঠেন –“হ্যাঁ! এই তো। এই নামটাই ভাল। বিধু-কেই ভাল নামের সঙ্গে জোড়া দে। আর দেখতে হবে না।”  তাই-ই করেছিলেন বিধু বিনোদ চোপড়া। ওই অনুষ্ঠানে হাসতে হাসতে 'লগে রহো মুন্নাভাই'-এর প্রযোজক বলেন, “তাই আমি আজও বলি, আমার এই নাম রেখেছিলেন ঋত্বিক ঘটক। আর একটা কথা, উনি-ই আমাকে বলতেন, ‘শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা কর, ওটাতেই লেগে থাকবি। দেখবি সাফল্য নিজে থেকে দৌড়ে তোর কাছে আসবে। ওঁর বলা সেই কথা-ই আমি ‘থ্রি ইডিয়টস’ ছবিতে ব্যবহার করেছিলাম।”

 

উল্লেখ্য, পারিন্দা যেমন পরিচালনা করেছিলেন তেমনই  স্বাধীনতার পটভূমিকায় প্রেমের আখ্যান বুনেছিলেন বিধু। বানিয়েছিলেন ‘১৯৪২, আ লাভস্টোরি’। ‘পরিণীতা’, ‘মুন্নাভাই এমবিবিএস’-এর মতো সুপারহিট ছবির প্রযোজকও তিনি, চিত্রনাট্যেও অবদান রয়েছে তাঁর। 

 


তিনি মোট ৮টি পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি এবং কিছু স্বল্প দৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র তৈরি করেছেন ঋত্বিক ঘটক। তাঁর প্রথম বাণিজ্যিক ছবি ‘অযান্ত্রিক’। বাস্তব জীবনের নানা চিত্র নিয়ে তৈরি তাঁর সিনেমা অবিস্মরণীয়। নির্দেশক হিসাবে তাঁর কাজ শুধু বাংলা নয় সমগ্র ভারতীয় সিনেমায় ব্যাপক প্রভাব ফেলেছে। উদ্বুদ্ধ করেছেন অনেক নতুন প্রজন্মের নির্দেশকদেরও। চিত্রনাট্যকার হিসাবে তাঁর প্রথম সফল বাণিজ্যিক ছবি ‘মধুমতী’। ১৯৭০-এ পদ্মশ্রী খেতাব পান। ১৯৭৪-এ ‘যুক্তি তক্ক আর গপ্পো’ ছবির জন্য রজত কমল পুরস্কার পান। এফটিআইআই-তে তাঁর ছাত্রদের মধ্যে ছিলেন বিখ্যাত দক্ষিণী পরিচালক জন আব্রাহাম, কুমার সাহানি।  অন্যান্য ছাত্রদের মধ্যে ছিলেন সাইদ আখতার মির্জা, সুভাষ ঘাই এবং আদুর গোপালকৃষ্ণণ ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া