বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জিতু-দিতিপ্রিয়ার জন্য শেষ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক! কপাল পুড়ছে কোন জুটির?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে জায়গা করে নেয় 'মালা বদল'। জি বাংলার এই ধারাবাহিক দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। খিটখিটে উকিল আর ঘটক দিদির খুনসুটি দারুণ পছন্দ করছিলেন দর্শক। একইভাবে গল্পের নিত্যনতুন মোড় আকর্ষণ বাড়াচ্ছিল ধারাবাহিকের। 

 

 

ডিভোর্স করাতে সিদ্ধহস্ত গল্পের নায়ক কাব্য। অন্যদিকে, মনের মিল দেখে বিয়ে দিতে জুড়ি মেলা ভার দিতির। একেবারে বিপরীত মেরুর দু'জন মানুষের মনের মিল কীভাবে হয়? সেই নিয়েই এগোয় গল্প। ধীরে ধীরে কাব্যর মনে জায়গা করে নেয় দিতি। পরিবারের সবার চোখের মণি হয়ে সে। পরিবারের সমস্ত বিপদে হাতে হাত মিলিয়ে ঢাল হয়ে দাঁড়ায় কাব্য-দিতি। নানা বিপদে তাদের পরিবারে ভাঙন ধরলেও ঠিক নতুন করে ভাল থাকার সংজ্ঞা লেখে তারা। 

 

 

কিন্তু এবার শেষ হল কাব্য-দিতির পথ চলা। অনেকদিন ধরেই 'মালা বদল' শেষ হওয়ার গুঞ্জন চলছিল। কিন্তু এবার সত্যি হল আশঙ্কা। সমাজমাধ্যমে মন খারাপের বার্তা দিয়ে এই কথাই জানালেন পর্দার 'দিতি' ওরফে রিতু পাইন। ধারাবাহিকের বেশকিছু দৃশ্য ভাগ করে রিতু লেখেন, 'একসাথে অনেকটা পথ চলা, মান অভিমান, ঝগড়াঝাঁটি, অধিকার, ভালোবাসা সব একাকার। আজ দিতি-কাব্য এর পথচলা হলো শেষ। ঘটকদিদি দিতি আর ডিভোর্স লইয়ার কাব্য দুজনের মধ্যে মালাবদল এই কি ওদের ভাগ্য!' এই পোস্টের শেষে পর্দার 'কাব্য' ওরফে বিশ্বজিৎ ঘোষকে ধন্যবাদ জানিয়ে রিতু লেখেন, 'তোমার অভিজ্ঞতা,দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক সমস্যা সমাধান করেছ, পাশে থেকেছ, তুমি সব সময় 'দিতি'র হৃদয়ে থাকবে।'

 


জানা যাচ্ছে, 'মালা বদল'-এর জায়গায় শুরু হতে চলেছে জিতু-দিতিপ্রিয়ার 'চিরদিনই তুমি যে আমার'। এছাড়াও আসছে নতুন মেগা 'দুগ্গামণি ও বাঘমামা'। এই ধারাবাহিকে দেখা যাবে মানালি মনীষা দে, রাহুল দেব বসু ও খুদে শিল্পী রাধিকা কর্মকারকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া