রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | খেলার মধ্যেই পাকিস্তান ছাড়লেন সমর্থক, গুরুত্ব হারিয়ে লুটিয়ে পড়ছে ভারতের চিরশত্রু

Kaushik Roy | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ম্যাচে প্রায়শই গ্যালারিতে দেখা যায় জার্সি বদলের ঘটনা। দেশের মধ্যেই দশটি ফ্র্যাঞ্চাইজির খেলা, দলবদলের ঘটনা প্রায়শই দেখা যায় গ্যালারিতে। কিন্তু রবিবার দুবাইয়ে ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ঘটল এক হাস্যকর ও মজাদার মুহূর্ত। পাকিস্তান দলের লজ্জাজনক পারফরম্যান্সের মধ্যে এক পাকিস্তানি সমর্থককে দেখা গেল নিজেদের দেশের জার্সি ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের জার্সি পরতে। ওই সমর্থক ক্যামেরায় ধরা পড়লেন সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। ম্যাচ শুরুর সময় পাকিস্তানের জার্সি পরা সেই সমর্থককে দেখা গেল হঠাৎই ভারতীয় জার্সি পরে নিতে! ঘটনায় গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে।

 

মুহূর্তের মধ্যেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রবিবারের মহারণে ভারত পাকিস্তানকে ছ’উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল। গোটা ম্যাচে কার্যত কোনও ছাপই ফেলতে পারেনি পাকিস্তান। বিরাট কোহলির শতরানের কাছে হার মানেন পাক বোলাররা। তবে ম্যাচের সবচেয়ে মজার মুহূর্তগুলোর মধ্যে অন্যতম ছিল এই পাকিস্তানি সমর্থকের দলবদল। বিরাট এবং শ্রেয়সের পার্টনারশিপে তখন পাকিস্তানের হার একপ্রকার নিশ্চিত। সেই সময়ে এই সমর্থকের ভারতীয় জার্সি পরার দৃশ্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

 

দুর্দান্ত শতরান করে চাপের ম্যাচে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন বিরাট কোহলি। তিন নম্বরে নেমে দুর্দান্ত ইনিংস খেললেন কোহলি। এদিন তাঁর ব্যাট থেকে বেরোল একদিনের ক্রিকেটে ৫১ নম্বর শতরান এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮২ নম্বর শতরান। একটা সময় এমন জায়গায় খেলাটা চলে গিয়েছিল যেখানে ভারতের জয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু প্রশ্ন ছিল কোহলি শতরান করতে পারবেন কিনা। সেই প্রশ্নের উত্তর দিলেন কোহলি নিজেই। খুশদিলকে কভার দিয়ে চার মেরে শতরান করলেন তিনি। সেলিব্রেশনে বুঝিয়ে দিলেন ‘চিন্তা কীসের? আমি তো আছি’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া