রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মাঠের বাইরেও একাধিক রেকর্ড ভারত-পাকিস্তান মহারণের, কত মানুষ দেখলেন কিং কোহলির শতরান?

Kaushik Roy | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। মাঠের মধ্যে ক্রিকেটারদের কাছে তো বটেই, ক্রিকেটবিশ্বেও এই ম্যাচ অন্যতম ব্লকবাস্টার। ক্রিকেটের এই মহারণ নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টারে রেকর্ড ৬০.২ কোটি দর্শকের ভিউয়ারশিপ পেয়েছে বলে জানা গিয়েছে। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন জিওহটস্টারে সর্বোচ্চ দর্শক সংখ্যা পৌঁছেছিল ৬০.২ কোটিতে। জানা গিয়েছে, এই রেকর্ড ছোঁয়ার সময় ক্রিজে ছিলেন বিরাট কোহলি। খুশদিল শাহকে চার মেরে নিজের শতরান পূর্ণ করেন তিনি।

 

সেই সঙ্গে তিনি তাঁর ৮২তম শতরানও পূর্ণ করেন। এর থেকে আনন্দের মুহূর্ত দর্শকদের কাছে আর কী হতে পারে। রবিবার ম্যাচের প্রথম ওভারে মহম্মদ সামি যখন বল করতে আসেন তখনই জিওহটস্টারের ভিউয়ারশিপ ৬.৮ কোটিতে পৌঁছে যায়। ম্যাচ যত গড়ায় তত বাড়তে থাকে লাইভ ভিউ। পাকিস্তানের ইনিংসের শেষ ওভারে ভিউয়ারশিপ পৌঁছেছিল ৩২.১ কোটিতে। ইনিংসের মাঝের বিরতিতে যা গিয়ে দাঁড়ায় ৩২.২ কোটি। ভারত যখন রান তাড়া করতে নামে, তখন দর্শকসংখ্যা ছিল ৩৩.৮ কোটি।

 

বেশ কিছুক্ষণ পর তা বেড়ে দাঁড়ায় ৩৬.২ কোটি। ভারত যত জয়ের দিকে এগোয় তত বাড়তে থাকে জিওহটস্টারের ভিউয়ারশিপ। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে ভারত-পাকিস্তান ম্যাচের সময় ডিজনি + হটস্টারে সর্বোচ্চ ভিউয়ারশিপের রেকর্ড ছিল ৩.৫ কোটি। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের সময় সর্বোচ্চ ২.৮ কোটি দর্শক লাইভ ম্যাচ দেখেছিলেন অ্যাপে। রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচটি শুধুমাত্র ডিজিটাল স্ট্রিমিং নয়, বরং টিভি চ্যানেলগুলিতেও দেখানো হয়েছে। যে কারণে মোট দর্শক সংখ্যা পৌঁছেছে অন্য মাত্রায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া