বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২২Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: গানের শো করতে গিয়ে এক তরুণীর ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ। চুমু-কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়েন গায়ক। সেই বিতর্ক এখনও পিছু ছাড়েনি তাঁর। এর মাঝেই ফের আইনি বিপাকে জড়ালেন গায়ক। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা ঝা।
রঞ্জনার অভিযোগ তাঁকে তাঁর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে হাজিরা দিয়েছিলেন উদিত নারায়ণ। তবে তিনি এই অভিযোগের মীমাংসার পরিবর্তে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। গায়কের দাবি, রঞ্জনা নাকি তাঁর থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই নিয়েই এখন তর্জা তুঙ্গে।
সেই মামলার রিপোর্ট থেকে জানা যায়, আগে প্রতি মাসে রঞ্জনাকে ১৫ হাজার টাকা করে দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার টাকা। এ ছাড়াও প্রথম স্ত্রীর নামে একটি জমিও লিখে দিয়েছিলেন তিনি। তার সঙ্গে এক কোটি টাকার একটি বাড়িও দিয়েছিলেন। পরে বিহার মহিলা কমিশন জানতে পারে, ২৫ লক্ষ টাকার গয়নাও রঞ্জনাকে দিয়েছিলেন উদিত। সেই গয়না বিক্রি করে দেন রঞ্জনা।
এদিকে কয়েকবছর আগে রঞ্জনা ঝা তাঁর আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন, তিনি তাঁর বাকি জীবনটা উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণেই এই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এদিকে আবার রঞ্জনার অভিযোগ করেন, উদিত তাঁকে বিয়ের পর থেকেই উপেক্ষা করছেন। এমনকী তাঁর জমি বিক্রির টাকা থেকে ১৮ লক্ষ টাকা নিজের কাছে রেখে দিয়েছেন। এখানেই শেষ নয়, রঞ্জনার অভিযোগ ছিল মুম্বইয়েও তাঁকে বিরক্ত করার জন্য নাকি দুষ্কৃতী পাঠিয়েছিলেন উদিত নারায়ণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি