শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ০৬ : ০৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: একাধিক রেকর্ড সঙ্গে নিয়ে আইএসএল লিগ শিল্ড পকেটে পুরেছে মোহনবাগান সুপার জায়েন্ট। দু’ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে বসে থাকাটাও একটা নজির। স্বাভাবিক ভাবেই এদিন হাসিখুশি দেখাল বাগান কোচ হোসে মলিনাকে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি ফাঁস করলেন এক অন্য রহস্য। চলতি্ মরশুমে খুব একটা ভাল ফর্মে ছিলেন দিমিত্রি পেত্রাতোস। কিন্তু এদিন ফর্মে থাকা জেসন কামিংসকে বসিয়ে দিমিকে নামালেন মলিনা। আর সেখানেই ঘুরে গেল খেলা। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়সূচক গোলে দিমিত্রি বুঝিয়ে দিলেন কেন তাঁকে ‘মাঠের নতুন রাজা’ বলা হয়। কিন্তু ফর্মে থাকা ফুটবলারদের বসিয়ে দিমিত্রি কেন?
মলিনা জানালেন, ‘প্রথম হাফ সমানে সমানে হলেও দ্বিতীয় হাফে আমরা অনেক গোল করার সুযোগ তৈরি করেছি। নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের সামনে আমরা শিল্ড জিততে চেয়েছিলাম। সে কারণেই শেষের দিকে আক্রমণাত্মক খেলতে বলি দলকে। বলেছিলাম, একটা দল হিসেবে খেলতে। আমার মনে হচ্ছিল এই ম্যাচটা দিমির ম্যাচ হতে পারে। জানি না কেন, কিন্তু এটা আমার মাথায় ঘুরছিল। সে কারণেই দিমিকে নামাই’। গোল পেতে এদিন শেষের দিকে একাধিক পরিবর্তন করেছিলেন বাগান কোচ। সেই প্রসঙ্গেই তিনি জানালেন, ‘প্রথম একাদশ থেকে শুরু করে সবকটা পরিবর্তন ভেবেচিন্তেই করেছি। আক্রমণ বাড়ানোর জন্য টাংরিকে বসিয়ে থাপাকে নামিয়েছিলাম। শেষের দিকে লিস্টন ক্লান্ত হয়ে পড়ায় আশিককে নামাই। আক্রমণ বাড়াতেই কামিংসকে নামানো’।
তবে হাউসফুল যুবভারতীতে এদিন যে বাড়তি কোনও চাপ ছিল না তাও জানালেন মলিনা। তাঁর কথায়, ‘বাড়তি কোনও চাপ ছিল না। আমরা শুধু আমাদের সমর্থকদের সামনে নিজেদের মাঠে শিল্ড জিততে চেয়েছিলাম। চাপ ছিল গোয়ার, কারণ ওদের জিততেই হত। ওরা কেরালার বিরুদ্ধে জিততে না পারলে আমরা জিতে যেতাম, সেটা হল আসল চাপ। আমরা ওড়িশার সঙ্গে না জিতলে আরও দুটো ম্যাচ পেতাম। তবে এদিন জিতে যে শিল্ড এসেছে আমি তাতে খুশি’। চলতি মরশুমে মোহনবাগান যে ফর্ম দেখিয়েছে তা যেকোনো কোচেরই খুশি হওয়ার কথা। বাগান কোচও এদিন জানিয়ে গেলেন, ‘দলের খেলায় খুশি। যেভাবে আক্রমণ করেছে দল তাতে আরও আগেই গোল হতে পারত। তবে শেষ মুহূর্তে দিমি যে গোলটা তা অনবদ্য। ম্যানেজমেন্ট, সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ আমাকে কোচের দায়িত্ব দেওয়ার জন্য, আমার ওপর বিশ্বাস রাখার জন্য। আরও দুটো ম্যাচ রয়েছে, সেগুলোও জিততে চাই। আমাদের লক্ষ্য ছিল সমর্থকদের খুশি করা। সেটা করতে পেরেছি ভেবে ভাল লাগছে’।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি