শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ০৬ : ৫৮Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: দাদু এবং নাতির নাম এক। একজন সিনিয়র দিমিত্রি পেত্রাতোস, অন্যজন জুনিয়র দিমিত্রি পেত্রাতোস। মনে হতেই পারে, মোহনবাগানের ইতিহাস রচনার দিনে হঠাৎ দাদু-নাতির প্রসঙ্গ আসছে কেন? এদিন হোসে মোলিনার দলের লিগ শিল্ড জয়ের অন্তরালে লুকিয়ে রয়েছে এক দাদু-নাতির কাহিনী। চলতি মরশুম ভাল যায়নি দিমিত্রির। সর্বসাকুল্যে দুটো গোল। তাও আবার পেনাল্টি থেকে। মরশুমের অর্ধেক সময় বেঞ্চে বসেই কেটে গিয়েছে। সুযোগ মেলেনি। হাতেগোনা কয়েকটা ম্যাচে শুরু করেন। তাতেও সাফল্য পাননি। সবুজ মেরুন জার্সিতে সবচেয়ে খারাপ মরশুম। খেতাব জয়ী গোল না পেলে হয়তো এই বছরটা স্মৃতি থেকে মুছে ফেলতে চাইতেন দিমি।
রাতারাতি নায়ক থেকে খলনায়ক বনে গিয়েছিলেন। যে সমর্থকরা এতদিন তাঁকে মাথায় তুলে নাচত, তাঁরাই তাঁর বিদায়ের প্রহর গুনতে শুরু করেছিল। এই জায়গা থেকে প্রত্যাবর্তন করা সহজ নয়। কিন্তু অজি তারকাকে কে উদ্দীপ্ত করেছে জানেন? তাঁর দাদু। সর্বক্ষণ দিমিকে জিজ্ঞেস করতেন, কেন গোল করতে পারছো না? দাদুর এই কথা কানে বাজত প্রেত্রাতোসের। এটাই তাঁকে গোলে ফেরার তাগিদ জোগায়। খুশির সময় পরিবারকে ভোলেননি। গোল উৎসর্গের তালিকা লম্বা। তারমধ্যেও দাদুর বিশেষ উল্লেখ করেন। দিমিত্রি বলেন, 'আমি এই গোল ফ্যান, সতীর্থ, দলের সদস্য, আমার পরিবার যারা সবসময় আমার পাশে থেকেছে, স্ত্রী, বাচ্চা, মা-বাবা, ভাই-বোন, দাদু-ঠাকুমাকে উৎসর্গ করছি। দাদুর কথা বিশেষভাবে বলতে হবে। কারণ দাদু সবসময় আমাকে জিজ্ঞেস করত, আমি কেন গোল করতে পারছি না?'
গত আড়াই বছরে সবুজ মেরুন জার্সিতে প্রচুর গোল করেছেন। গোয়ায় আইএসএলের চ্যাম্পিয়নশিপ ম্যাচ থেকে শুরু করে ডুরান্ড ফাইনাল, ডার্বি, একাধিক গুরুত্বপূর্ণ গোল রয়েছে। তবুও এই গোলকে মোহনবাগানের জার্সিতে সেরা তিনের মধ্যে রাখছেন। দিমিত্রি বলেন, 'অবশ্যই এই গোল সেরা তিনে জায়গা পাবে। কারণ যে পরিস্থিতি এবং পরিবেশে গোলটা করেছি, সেটা আলাদা। এটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে।' গত দু'মাস কেরিয়ারের কঠিনতম সময়। বহু সমালোচনা কানে এসেছে। সমর্থকদের থেকে বিরূপ ব্যবহারও পেয়েছেন। কিন্তু হাল ছাড়েননি। দাঁতে দাঁত চেপে পড়ে ছিলেন। সেই কারণেই হয়তো গোলের পর অভিনব সেলিব্রেশনে মাতেন। ঠিক কী চলছিল তাঁর মনে?
দিমিত্রি বলেন, 'খারাপ সময় ফুটবলের অঙ্গ, জীবনের অঙ্গ। আমি গোল করার কথা ভাবিনি। মাঠে নেমে নিজের সেরাটা দিতে চেয়েছিলাম।জানতাম এক মিনিট পার্থক্য গড়ে দিতে পারে। তারমধ্যে নিজের সেরাটা দিতে হবে। সেটব্যাক জীবনের অঙ্গ। কিন্তু হাল ছাড়া যাবে না। আমি মনে করি না শেষ দুই মাস ব্যর্থ হয়েছি। একমাত্র থেমে গেলে ব্যর্থতা আসে।' ছন্দে থাকা জেসন কামিন্সের আগে পেত্রাতোসকে নামানোর ফাটকা খেলেন হোসে মোলিনা। ম্যাচ শেষে মোহনবাগানের কোচ জানান, তাঁর মনে হয়েছিল এটা দিমির ম্যাচ হতে পারে। মোলিনার মান রাখেন অজি তারকা। তবে লিগ শিল্ডেই থামতে চান না। এবার আইএসএল চ্যাম্পিয়নশিপের টার্গেটে নতুন লড়াই শুরু করবেন দিমিরা।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি