শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ১৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দশ বছর আগে যখন আইএসএলে কলকাতার একমাত্র ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন, জানিয়েছিলেন কলকাতার ফুটবলকে অন্য মাত্রায় পৌঁছে দিতে চান। কথা রেখেছেন সঞ্জীব গোয়েঙ্কা। ১০ বছরে চারটে ট্রফি। দু'বার চ্যাম্পিয়ন, দু'বার লিগ শিল্ড জয়ী। ক্লাবস্তরে লক্ষপূরণ হয়ে গিয়েছে। এবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্য চাইছেন মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'দশ বছরে চারটে ট্রফি। এর থেকে ভাল কী হতে পারে। আমরা রেজাল্ট দেওয়ার জন্য খেলি। যেকোনও ট্রফি জিতলেই ভাল লাগে। আগের বছরের সঙ্গে এটার কোনও পার্থক্য নেই। সব সাফল্যই সমান। জাতীয় পর্যায়ে সবকিছু পাওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে সাফল্য।'
ফুটবলভক্ত শহরের শিল্পপতি। কাজের ফাঁকে প্রায়ই মোহনবাগানের খেলা দেখতে মাঠে আসেন। চ্যাম্পিয়নশিপ ম্যাচে উপস্থিত থাকাই স্বাভাবিক। কিন্তু নব্বই মিনিটের শেষে যেভাবে আবেগের ঢেউয়ে ভেসে গেলেন, না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। ম্যাচের শেষ বাঁশি বাজা মাত্র মাঠে প্রবেশ করেন গোয়েঙ্কা। প্রথমেই কোচকে আলিঙ্গন। তারপর ফুটবলারদের শুভেচ্ছা জানান। সবুজ মেরুন আবিরে নিজেকে রাঙিয়ে ফেলেন। মাঠের সেলিব্রেশন পর্ব চুকিয়ে আসেন সাংবাদিক সম্মেলনে। একা নয়, ছিল মোহনবাগানের পঞ্চপাণ্ডব। কর্তা, কোচ, অধিনায়ক, মরশুমের সেরা বিদেশি, জয়ের কারিগর সবাই হাজির ছিল। ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, হোসে মোলিনা, শুভাশিস বসু, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস। অভিনব পদ্ধতিতে সমর্থকদের ধন্যবাদ জানায় টিম মোহনবাগান। কলকাতায় অনেক দলই চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এইভাবে পাঁচজন একসঙ্গে এসে কখনও সাংবাদিকদের মুখোমুখি হয়নি। ঠাঁয় দাঁড়িয়ে থাকলেন গোয়েঙ্কা, মোলিনা, জেমিরা। হাসিমুখে সমস্ত প্রশ্নের উত্তর দেন মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার।
সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'খুশির দিন। এই জয় কোচ, খেলোয়াড়, অধিনায়ক এবং সমস্ত সমর্থকদের উৎসর্গ করছি। টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়। ভারতের প্রথম ক্লাব হিসেবে আমরা ইতিহাস গড়লাম। আমাদের সমর্থন করুন। আমরা শিল্ডের পর ট্রফিও উপহার দেব।' এর আগে হাবাস এবং মোলিনার হাত ধরেই এটিকের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এবার এই দুই স্প্যানিশ কোচই মোহনবাগানকে পরপর লিগ শিল্ড এনে দিয়েছে। কোন জয়ে বেশি তৃপ্তি বাগানের কর্ণধার? সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'সব জয়ই স্পেশাল। সেটা এটিকের হয়ে হোক বা এমবিএসজির হয়ে হোক।' গোয়েঙ্কা জানিয়ে দিলেন, মোহনবাগানের পাশাপাশি ভারত জেতায় জোড়া খুশির আবহ সবুজ মেরুন শিবিরে।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি