শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৩০Abhijit Das
মোহনবাগান - ১ (দিমিত্রি)
ওড়িশা এফসি - ০
সম্পূর্ণা চক্রবর্তী: ইংরেজিতে 'চ্যাম্পিয়ন্স লাক' বলে একটি কথা আছে। এদিন দিমিত্রি পেত্রাতোসের ক্ষেত্রে যা প্রযোজ্য। রবিবাসরীয় রাতে এলেন, দেখলেন, জয় করলেন। দলকে 'সঞ্জীবনী টোটকা' দিলেন দিমি। ম্যাচের বয়স তখন ৯০+৩। হতাশ গ্যালারি। ঠিক সেই সময় মনবীরের পাস থেকে টার্ন করে বাঁ পায়ের শটে গোল। যুবভারতীতে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। পরপর দু'বার। তাও আবার ঘরের মাঠে। আগের বছর কলকাতায় লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আন্তনিয় হাবাসের বাগান। এদিন ওড়িশাকে হারিয়ে দু'ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন মোলিনার দল। আইএসএলের প্রথম দল হিসেবে পরপর দু'বার লিগ শিল্ড জয়। খেতাবি ম্যাচে গোল করা অভ্যাসে পরিণত করেছেন দিমি। গোটা মরশুমের ব্যর্থতা যেন একদিনেই ঢেকে দিলেন। রবিবাসরীয় রাতে ম্যাচের ৯০+৩ মিনিটে এল মাহেন্দ্রক্ষণ। ৭৮ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে বাজিমাত অস্ট্রেলিয়ান তারকার। দিমিত্রির গোলের পর উচ্ছ্বাসে মাঠে ঢুকে পড়েন হোসে মোলিনা সহ রিজার্ভ দলের ফুটবলাররা। নাচের ভূমিকায় মাঠে প্রবেশ করেন স্প্যানিশ কোচ। ম্যাচের শেষ বাঁশি বাজামাত্র শুরু সেলিব্রেশন। মোলিনাকে কাঁধে তুলে নেয় ফুটবলাররা। সাপোর্ট স্টাফ সহ গোটা দল তখন মাঠে। গমগমে পরিবেশ। চলছে বাগানের থিম সং, 'আমাদের সূর্যের রং সবুজ মেরুন..'। ৫৭ হাজারের গ্যালারি উৎসবের মেজাজে। ফাটল বাজি। মুহূর্তের মধ্যে চ্যাম্পিয়ন্স জার্সিতে দেখা যায কর্তা, সাপোর্ট স্টাফ সহ গোটা দলকে। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ শিল্ড জিতল মোহনবাগান।
এদিন ৪-২-৩-১ ফরমেশনে দল সাজান মোলিনা। সামনে একা ম্যাকলারেন। তার একটু পেছন থেকে গ্রেগ স্টুয়ার্ট। প্রথমার্ধে ওড়িশার পায়ের জঙ্গলে আটকে যায় মোহনবাগান। ম্যাকলারেন বল পেলেই চারদিক থেকে ছেকে ধরছিল বিপক্ষের ডিফেন্ডাররা। আগের দিনই সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেছিলেন, কয়েকটা দল পাঁচ-ছয়জন মিলে ডিফেন্ড করছে। এদিন তাই হয়। প্রথমদিকে বল ধরে খেলার চেষ্টা করছিল ওড়িশা। কিন্তু গোল লক্ষ্য করে কোনও শট নেই। বরং গোল করার সুযোগ ছিল বাগানের। ম্যাচের ২৮ মিনিটে প্রথম পজিটিভ সুযোগ। বক্সের মধ্যে ম্যাকলারেনকে ফাউল করেন মুর্তাদা ফল। কিন্তু পেনাল্টি দেয়নি রেফারি। প্রথমার্ধে সবুজ মেরুনের যাবতীয় সুযোগের কেন্দ্রবিন্দুতে ম্যাকলারেন। ৩১ মিনিটে অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের শট বাঁচান অমরিন্দর। প্রথমার্ধে গোলের নীচে অনবদ্য ছিলেন ওড়িশার গোলকিপার। দুটো নিশ্চিত গোল বাঁচান। বিরতির ঠিক আগে জোড়া সেভ পাঞ্জাবের কিপারের। স্টুয়ার্টের শট বাঁচান অমরিন্দর। ফিরতি বলে ম্যাকলারেনের শটও বাঁচান। এদিন কিছুটা অফকালর লিস্টন কোলাসো। বাগানের অধিকাংশ আক্রমণই ছিল ডানপ্রান্ত কেন্দ্রিক। চোটের আশঙ্কায় একটা সময় মনবীরের খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু এদিন যথেষ্ট ভাল খেলেন। ম্যাচের ৪২ মিনিটে ম্যাকলারেনের জন্য ঠিকানা লেখা ক্রস বাড়ান মনবীর। কিন্তু অজি তারকা বল পাওয়ার আগেই ক্লিয়ার করে দেন থইবা সিং।
বিরতির পরও আক্রমণ বেশি ছিল বাগানের। একাধিক সুযোগ তৈরি হয়। কিন্তু সবই মিস। বাগানের সবচেয়ে সহজ সুযোগ ৫৯ মিনিটে। স্টুয়ার্টের পাস থেকে সহজতম সুযোগ মিস মনবীরের। দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্টের বহর না দেখলে বিশ্বাস করা যাবে না। মিসের তালিকায় কে নাম লেখায়নি! ম্যাকলারেন, স্টুয়ার্ট, মনবীরের মিসের পর মিস। পরিবর্ত হিসেবে নেমে এই তালিকায় নাম লেখান দিমিত্রি পেত্রাতোস। ম্যাচের ৮৪ মিনিটে ম্যাকলারেনকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুর্তাদা ফল। যেভাবে আক্রমণের ঝড় তোলে বাগান, রোখা সম্ভব ছিল না ওড়িশার। শেষমেষ ঘরের মাঠে ইতিহাস রচনা করল মোহনবাগান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি