শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ এক দশকে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। বিশ্ব ক্রিকেটে এই মহারণের দেখা মেলে শুধুমাত্র আইসিসি ইভেন্টে। ক্রিকেট জগতে বরাবরই ভারত ও পাকিস্তানের লড়াই সবসময়ই অন্যতম প্রতীক্ষিত ম্যাচ হিসেবে বিবেচিত হয়। যেখানে দুই দলের ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় এই ম্যাচকে কেন্দ্র করে। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দেশ। তবে লড়াই যে শুধু মাঠের মধ্যে তা আরও একবার প্রমাণ করে দেখালেন দুই দেশের দুই সুপারস্টার বিরাট কোহলি এবং বাবর আজম।
রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তান ব্যাটিংয়ে নামার সময় বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ কথোপকথন দেখা যায়। খেলা শুরুর আগে বাবরের পিঠে হাত রেখে উৎসাহ দিতে দেখা যায় বিরাট কোহলিকে। এই ছবিটি কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ঘিরে স্পোর্টসম্যানশিপের বার্তা পৌঁছয় দুই দলের সমর্থকদের কাছেও। কোহলির সঙ্গে যে পাক ক্রিকেটারদের সম্পর্ক ভাল তা আগেও দেখা গিয়েছে। মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, বাবর আজমের সঙ্গে গল্পও করতে দেখা গিয়েছে কোহলিকে।
প্রসঙ্গত, সাউদ শাকিল এবং মহম্মদ রিজওয়ানের ১০৪ রানের পার্টনারশিপে পাকিস্তান তুলেছে ২৪১। ভাল শুরু করেও মিডল ওভারে ভারতীয় স্পিনার এবং হার্দিকের কৃপণ বোলিংয়ে আটকে গেলেন পাক ব্যাটাররা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রিজওয়ান। বাবর আজম এবং ইমাম উল হক ৪১ রানের পার্টনারশিপ গড়েন। বাবরকেন আউট করে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন হার্দিক। কিছুক্ষণের মধ্যেই রান আউট হয়ে ফিরে যান ইমামও।
তবে রিজওয়ান এবং শাকিল ম্যাচের হাল ধরেন। ১০০ রানের পার্টনারশিপ গড়লেও রান তোলার গতি ছিল অত্যন্ত স্লথ। পরিসংখ্যান বলছে মাঝের ২০ ওভারে ৮০টি ডট বল খেলেছে পাকিস্তান। লাইন লেংথ বজায় রেখে টানা বল করে গিয়েছেন অক্ষর-জাদেজা-কুলদীপরা। এদিনের সবথেকে সফল বোলার কুলদীপ যাদব। ন’ওভারে ৪০ রান দিয়ে তিনটি উইকেট নিলেন তিনি। হার্দিক নিয়েছেন দুটি, সামি বাদে বাকি বোলাররা নিয়েছেন একটি করে উইকেট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি