রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভাগ্যিস এই যুগে জন্মাইনি! পাকিস্তানের প্রাক্তন গতিদানবের এমনই স্বীকারোক্তি। তিনি ভীত। এই যুগে জন্মালে তাঁর কী যে হত, এই ভেবেই আশঙ্কিত 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেরই মনে হতে পারে শোয়েব আখতার বিনয়ের অবতার। যাঁর বল আছড়ে পড়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাঁজরে, যাঁর বাউন্সার থেকে কোনওরকমে বাঁচার চেষ্টা করতেন তারকা ব্যাটারা, সেই পাক গতিদানবই বলছেন এমন কথা। তাও আবার এক উঠতি প্রতিভাকে দেখে!
যে ভারতীয় ব্যাটারকে দেখার পরে শোয়েব এমন কথা বলছেন, তিনি বিরাট কোহলি নন, রোহিত শর্মাও নন। তিনি অভিষেক শর্মা। টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই দুটো শতরান করে ফেলেছেন তিনি। অভিষেকের মারমুখী ব্যাটিং দেখার পরে শোয়েব একপ্রকার ভীতই । আবার উঠতি প্রতিভাকে পরামর্শ দিচ্ছেন নিজের অভিজ্ঞতা থেকে।
সম্প্রতি শোয়েবের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল উঠতি তারকা অভিষেকের। তাঁকে দেখার পরই শোয়েব সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''আমি খুশি যে এই সময়ে আমি জন্মাইনি। আমার এই ভয়ের কারণ তরুণ এই ক্রিকেটার। ও সেঞ্চুরি করেছে। দুর্দান্ত সেই সেঞ্চুরি। আমি ওকে পরামর্শ দিয়েছি নিজের ক্ষমতা, শক্তি যেন কখনওই না হারায়। যাঁরা ওর থেকে ভাল, ওর থেকে প্রতিভাসম্পন্ন, তাঁদের সঙ্গেই যেন ও বন্ধুত্ব করে। সামনে ওর ভবিষ্যৎ পড়ে রয়েছে।''
১৭টি টি-টোয়েন্টিতে ৫৩৫ রান করেছেন অভিষেক। দুটো সেঞ্চুরি ও দুটো পঞ্চাশ করেন তিনি। অভিষেকের ব্যাটিং দেখে প্রায় সবাই মুগ্ধ।
শোয়েব আরও বলেন, ''ওকে অনেক শুভেচ্ছা। এগিয়ে যাও, সব রেকর্ড ভেঙে দাও। ভারতের উঠতি তারকা অভিষেক। ওর দিকে নজর রেখো।''
ভারত-পাকিস্তান কেবল খেলার মাঠেই একে অপরের প্রতিপক্ষ। মাঠের বাইরে একে অপরের বন্ধু। শোয়েব আখতার যেমন অগ্রজের মতো অনুজকে পরামর্শ দিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি