বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ‘বাগবান’ ছবিতে জায়গাই ছিল না সলমনের! শেষমুহূর্তে ‘টাইগার’ই বা রাজি হয়েছিলেন কেন অভিনয় করতে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: হিন্দি ফিল্মজগতে পারিবারিক ছবির প্রসঙ্গ উঠলেই প্রথম সারিতে যে ছবির নাম আলোচনায় উঠে আসে তা হল 'বাগবান'। ২০০৩ সালে রবি চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বাগবান’। এই ছবিতে বহু দিন পর জুটি বাঁধেন অমিতাভ এবং হেমা। আজও এই ছবির বিভিন্ন সংলাপ নিয়ে আলোচনার শেষ নেই। ছবিতে ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল সলমন খানকে। তবে অল্প সময়ের জন্য আসলেও ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি দর্শকের মন জয় করে নিয়েছিল নিমেষে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে রবি চোপড়ার স্ত্রী রেণু চোপড়া ফাঁস করেন, এই ছবিতে সলমনকে নেওয়ার কোনও পরিকল্পনাই ছিল না নির্মাতাদের। এমনকি, চিত্রনাট্য লেখার সময়েও একটিবারের জন্যেও রবি চোপড়ার ভাবনায় আসেনি সলমনের কথা। তাহলে কীভাবে ছবিতে এলেন ‘টাইগার’?

 

রেণুকা চোপড়ার কথায়, “এই ছবি প্রাথমিকভাবে দেখে ছবি পরিবেশকরা বাতিল করে দিয়েছিলেন। তাঁদের মতে, এ ছবির গল্প পুরোনো খেয়ালের। তার উপর অমিতাভ বচ্চনের কেরিয়ারের সময়ও খুব একটা ভাল যাচ্ছিল না। এর আগে সবে ‘মহব্বতেঁ’র মতো একটা হিট দিয়েছিলেন উনি।  'হেমা মালিনীও বহুদিন পর পর্দায় ফিরেছেন। তখন এক ভদ্রলোক রবিকে বুদ্ধি দিলেন এই ছবিতে যেভাবে হোক সলমনকে দিয়ে অতিথি শিল্পী হিসাবেও অভিনয় করানো যায়, তাহলে সবাই উৎসাহিত হবে। কথাটা মনে ধরে রবির। সলমনকে ফোনে জানাতেই রবিকে ওঁর বাড়িতে ডেকে নেন সলমন।”

 

খানিক থেমে তিনি আরও বলেন, “সলমনের মতো এত সহজ জীবন যাপন করতে এই ইন্ডাস্ট্রিতে আর কাউকে দেখিনি আমি। সলমন থাকে তো মাত্র দু'টি ঘুপচি কামরায়। একটা বসার ঘর আর একটা ওঁর শোয়ার ঘর। রবি গেল। সেইসব ঘরের সঙ্গেই লাগোয়া সলমনের জিম। রবি গিয়ে দেখল সলমনের তিন ভাই কেউ অনাবৃত ঊর্ধাঙ্গে, কেউ বা ছোট্ট ছোট্ট শর্টস পরে জিম থেকে ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। সলমনেরও সেরকম অবস্থা। রবির থেকে গল্প শুনেই এককথায় রাজি হয়ে গেলেন সলমন। এই এতটুকু তো চরিত্র ওই ছবিতে, শুনেও কোনও গাঁইগুঁই করেননি সলমন। কেন? উনি রবিকে জানিয়েছিলেন, পরিবার তাঁর অন্তঃপ্রাণ। আর রবির ভাবনার সঙ্গে তাঁর ভাবনার খুব মিল। ‘বাগবান’-এ তাঁর অভিনীত চরিত্রটির মতোই বাবা-মায়ের রীতিমতো পুজো করেন তিনি।  তাই এককথায় সলমন রাজি হয়ে গিয়েছিলেন বেগবান-এ কাজ করার ব্যাপারে। এবং হ্যাঁ, একটিবারের জন্যেও কিন্তু সলমন জিজ্ঞেস করেননি কত টাকা পারিশ্রমিক ওঁকে দেওয়া হবে... ‘বাগবান’ প্রথম চারদিন বক্স অফিসে চলেনি। কিন্তু যেই একবার চলতে শুরু করল তারপর আর আটকানো যায়নি এই ছবিকে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া