রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | শুভমন আগে আউট হলে, পাকিস্তানের সুযোগ থাকবে, ভবিষ্যদ্বাণী বোর্ডের প্রাক্তন প্রধানের

Sampurna Chakraborty | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরই প্রতীক্ষার অবসান। তর সইছে না ক্রিকেটপ্রেমীদের। অধিকাংশই ভারতকে ফেভারিট ধরছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান রামিজ রাজা মনে করেন, আন্ডারডগ তকমায় সুবিধা হবে পাকিস্তানের। তিনি মনে করছেন, ভারতের টপ অর্ডারে দুর্বলতা রয়েছে। সেটা কাজে লাগাতে হবে পাকিস্তানের বোলিংকে। স্ট্র্যাটেজি নিয়ে বল করতে পারলে, রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অঘটনের সম্ভাবনা থাকবে। রামিজ রাজা বলেন, 'ভারত একটা ম্যাচ জিতে আছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। পাকিস্তান জয়ের জন্য মরিয়া থাকবে। আন্ডারডগ হিসেবে ম্যাচে নামবে। তবে সেটা আসলে অ্যাডভান্টেজ হতে পারে। কারণ তাঁদের ওপর কোনও বাড়তি চাপ থাকবে না।' 

প্রথম ম্যাচ ৬০ রানে হেরেছে রিজওয়ানরা। যার ফলে ভারতের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ। তবে টপ ফর্মে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এটা পাকিস্তানের পক্ষে যেতে পারে। এই প্রসঙ্গে রোহিত বলেন, 'ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলি সেরা ফর্মে নেই। যদি শুভমন গিলকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া যায়, তাহলে পাকিস্তানের সামনে একটা সুযোগ থাকবে। সেক্ষেত্রে ভারতের রান তোলার গতি কমে যেতে পারে।' আগের ম্যাচে স্ট্রাইক রোটেট করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। টপ অর্ডার হাত খুলতে ভয় পায়। প্রচুর বল নষ্ট করে ফেলে। ভয়ডরহীন ক্রিকেট খেলার ডাক দিলেন রামিজ রাজা। চাপের মুখে ব্যর্থ পাকিস্তানের বোলিংও। কন্ট্রোল এবং আরও বৈচিত্র আনার পরামর্শ দিলেন। রামিজ রাজা বলেন, 'ইয়র্কার এবং স্লোয়ার বাউন্সার কোথায়? বৈচিত্র্যেরও অভাব রয়েছে। স্পিনাররাও দ্রুত বল করছে। এটা বদলাতে হবে।' 

টুর্নামেন্টের শুরুতে সেটব্যাক হলেও, আশাবাদী বোর্ডের প্রাক্তন প্রধান। রামিজ বলেন, 'আমাদের শুরুটা ভাল হয়নি। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলার সময় সেরাটা দেয় পাকিস্তান। দেশের এবং ফ্যানদের জন্য নিজেদের নিংড়ে দেয়। তবে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। বোলিং পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। রবিবার স্টেডিয়ামে ভারতের ফ্যান বেশি থাকবে। প্রতিকূলতার বিরুদ্ধে জিততে পারলে দারুণ হবে।' এই পাকিস্তান দলকে নিয়ে অধিকাংশ প্রাক্তনী হাল ছেড়ে দিলেও, আশা ছাড়ছেন না রামিজ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া