রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাবর, রিজওয়ানদের জন্য সতর্কবার্তা জারি করলেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, 'বিরাট কোহলি স্পেশাল' সময়ের অপেক্ষা। সেটা রবিবার ব্লকবাস্টার ম্যাচেই আসতে পারে। আহমেদ শেহজাদ বলেন, 'কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলেছে বিরাট কোহলি। রানের খরা চলাকালীন এমন একটা ইনিংস খেললে, ফিট মুভমেন্ট, শরীরীভাষা সবকিছু ঠিক হয়ে যায়। যা বিরাটের জন্য খুবই ভাল হবে।' তাই মহারণের আগে পাকিস্তানের ড্রেসিংরুমের বাইরে 'বিরাট কোহলি হইতে সাবধান' ট্যাগ লাগিয়ে দেন প্রাক্তন পাক ক্রিকেটার।
সাদা বলের ক্রিকেটে কোহলিকে 'চেজমাস্টার' বলা হয়। কিন্তু সম্প্রতি নামের প্রতি সুবিচার করতে পারেননি তারকা ক্রিকেটার। ২০২৪ সাল থেকে ৬টি একদিনের ম্যাচ খেলেন বিরাট। মাত্র ১৩৭ রান করেন। সর্বোচ্চ ৫২। গড় ২২.৮৩। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অর্ধশতরান করেন। তবে ২০২৩ সালের শেষটা দারুণ হয়। ১১ ম্যাচে ৭৬৫ রান করেন। গত এক বছর ফর্মে না থাকলেও এইসব ম্যাচে কোহলিকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে রাখলেন শেহজাদ। ২০২২ টি-২০ বিশ্বকাপের উদাহরণ টানেন প্রাক্তন পাক তারকা। শেহজাদ বলেন, 'ও এমন একজন প্লেয়ার যে বড় ম্যাচে ম্যাজিকাল ইনিংস খেলতে অভ্যস্ত। মনে আছে কীভাবে পাকিস্তানের হাত থেকে ম্যাচ বের করে নিয়েছিল?'
প্রাক্তন পাক ক্রিকেটার মনে করেন, রবিবার ম্যাচ জিততে হলে ভারতের টপ অর্ডারকে ৩৫-৪০ ওভার ব্যাট করতে হবে। অলরাউন্ডারদের তার আগে নামতে হলে সমস্যায় পড়তে পারে ভারত। এই প্রসঙ্গে শেহজাদ বলেন, 'টি-২০ তে এটা কার্যকরী হতে পারে। যেমন রোহিত শর্মা বলেন, এটা ব্যাটিংয়ে গভীরতা বাড়ায়। তবে একজন অধিনায়ক জানে, একদিনের ক্রিকেটে দ্রুত উইকেট হারালে পরিকল্পনা বদলাতে হয়। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে, স্পেশালিস্ট ব্যাটার দরকার।' নিউজিল্যান্ডের কাছে হারের পর জয় ছাড়া কোনও রাস্তা নেই পাকিস্তানের সামনে। অন্যদিকে প্রথম ম্যাচে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী রোহিতরা। রবিবার জিতলেই মিলবে শেষ চারের টিকিট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি