বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shah Rukh Khan s iconic bald look in Jawan was not part of the original plan reveals makeup artist Preetisheel Singh D Souza details inside

বিনোদন | ঘন চুল নয়, শাহরুখের ‘টাক’ নিয়ে বিস্ফোরক ‘জওয়ান’-এর রূপটানশিল্পীর!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৩৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এর সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘প্যান ইন্ডিয়ান’ ছবি ‘জওয়ান’। তামিল পরিচালক অ্যাটলি, দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতি আত্মপ্রকাশ করেছিলেন ‘জওয়ান’-এ। এই ছবিতে দক্ষিণী ঘরানার সঙ্গে বলিউডের রসায়নে বুঁদ হয়েছিল আসমুদ্রহিমাচল ভারত। শাহরুখ-ঝড়ে কেঁপেছিল বক্স অফিস। ‘জওয়ান’-এ একাধিক অবতারে দেখা গিয়েছিল শাহরুখকে। সেসবের মধ্যে ভীষণভাবে আলোচিত হয়েছিল ‘বাদশা’র ন্যাড়া লুক। ছবির একটি দৃশ্যে ট্রেনের মধ্যে সারা মাথায় ব্যান্ডেজ নিজের হাতে খোলার পর  দেখা গিয়েছিল 'বাদশা'র এই নয়া অবতার। শাহরুখের এই লুকের পিছনে হাতযশ ছিল বিখ্যাত প্রস্থেটিক শিল্পী প্রীতিশীল সিং ডি’সুজার। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করেছেন কীভাবে তাঁদের মাথায় এসেছিল ছবিতে শাহরুখের এই লুক। 

 


শিল্পী জানিয়েছেন, কোনও পরিকল্পনাই ছিল না তাঁদের। বরং বলা ভাল, ‘খানিক দুর্ঘটনাবশতঃ’ এই কাণ্ডটি ঘটেছিল। চিত্রনাট্য পড়ে শাহরুখের চরিত্রানুযায়ী তাঁর উপর বিভিন্ন 'লুক টেস্ট' করছিলেন তিনি ও তাঁর দল – “শাহরুখের কাঁচাপাকা দাড়ির সঙ্গে মানানসই বিভিন্ন পরচুলা পরাচ্ছিলাম ওঁকে। একটা সময় এমনিই ব্যাল্ড ক্যাপ পরিয়ে দিয়েছিলাম শাহরুখের মাথায়, স্রেফ এটা দেখার জন্য ওঁকে ন্যাড়া হিসাবে কেমন লাগে তা দেখার জন্য। ওম্মা! দেখলাম রকস্টারের মতো লাগছে শাহরুখকে। ব্যস! আর দ্বিতীয় কিছু ভাবিনি। এই লুকটার উপর তখনই সিলমোহর বসিয়ে দিয়েছিলাম!” 

 

তাঁর এই ন্যাড়া লুক সমন্ধে এক পুরনো সাক্ষাৎকারে ‘কিং খান’ অবশ্য জানিয়েছিলেন যে খানিক আলসেমির কারণেই এই লুক পছন্দ করেছিলেন তিনি। বলি-তারকার কথায়, “ন্যাড়া লুকটা চিত্রনাট্যের অংশই ছিল না। বলা ভাল, এই লুক আমি অলসতার কারণেই বেছে নিয়েছিলাম। বলেছিলাম, ন্যাড়া লুক করলে কেমন হয়? তাহলে দু’ঘণ্টা ধরে মেকআপ করতে হবে না। তো সেখান থেকেই এই লুকের ভাবনা। যদিও তখন একটু ভয় ভয় পেয়েছিলাম কারণ যে বন্ধুদের এই লুক দেখিয়েছিলাম ওরা সবাই বলেছিল, ‘ভাই, এটা অত্যন্ত ভয়ঙ্কর, মেয়েরা তোকে পছন্দ করবে না।’ কিন্তু এখন দেখি, মেয়েরা আমার এই লুক পছন্দ করেছে। আশা করব, টাক পড়েছে এমন পুরুষদেরও পছন্দ করবে মেয়েরা। আর আমার কিন্তু ন্যাড়া মেয়ে ভাল লাগে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া