রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দলে একটি পরিবর্তন হতে পারে, পাকিস্তানের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

Sampurna Chakraborty | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয়ের পর রবিবার পাকিস্তানের মুখোমুখি ভারত। প্রথম ম্যাচে  শতরান করেন শুভমন গিল। এদিনও তরুণ ওপেনারের দিকে সবার নজর থাকবে। আরও একটি দুর্দান্ত ইনিংসের অপেক্ষায় থাকবে ভারতবাসী। বাংলাদেশের বিরুদ্ধে ওপেনিং জুটি সফল। মহারণে রোহিতের থেকেও বড় রানের আশা থাকবে। তবে পাকিস্তানের বিরুদ্ধে কি উইনিং কম্বিনেশন ভাঙা হবে? নাকি একই দল ধরে রাখবেন গম্ভীর-রোহিত জুটি? পাকিস্তানের ব্যাটাররা স্পিনারদের বিরুদ্ধে কিছুটা কমজোরী। সেই কথা মাথায় রেখে দলে একটি পরিবর্তন হতে পারে। টপ অর্ডারে কোনও বদল নেই। প্রথম ম্যাচে ওপেনিং জুটিতে ৬৯ রান যোগ করেন রোহিত-শুভমন। ছন্দে না থাকলেও তিন নম্বর জায়গাটা বিরাট কোহলির জন্য বরাদ্দ। পাকিস্তান ম্যাচের আগে তিন ঘণ্টা বাড়তি অনুশীলন করেন তারকা ক্রিকেটার। যদিও তারপর পায়ে আইস প্যাক বাঁধা অবস্থায় দেখা যায় তাঁকে। তবে কোনও আশঙ্কা নেই। খেলবেন কোহলি। স্পিনারদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাট করেন। কোহলির ফর্ম পার্থক্য গড়ে দেবে। চার এবং পাঁচ নম্বরে যথাক্রমে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল। 

গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ায় পর দলে অলরাউন্ডারদের সংখ্যা বেড়েছে। হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার জায়গা পাকা। স্পিন বিভাগেই পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশ ম্যাচে তিন স্পিনারে খেলে ভারত। ছিলেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা। তবে কুলদীপের জায়গায় খেলানো হতে পারে বরুণ চক্রবর্তীকে। এই একটি মাত্র পরিবর্তনের কথা ভাবতে পারে গম্ভীর, রোহিতরা। টিম ইন্ডিয়ার হেড কোচের বরুণ প্রীতি সবার জানা। তাই এই পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুই পেসার মহম্মদ সামি এবং হর্ষিত রানা। বাংলাদেশের বিরুদ্ধে দু'জনেই দাপট দেখায়। পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি একদিনের ক্রিকেটে ২০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান ভারতীয় পেসার। এদিনও পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভাঙার জন্য সামিই ভরসা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া