বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'রোহিত'-এর উপর বক্সিং পরখ 'ফুলকি'র!  শুটিং ফ্লোরে এ কী কাণ্ড নায়ক-নায়িকার?  

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: থমথমে কোর্ট রুম। চলছে বিচার পর্ব। আসল অপরাধীর মুখোশ কি খুলে দিতে পারবে ফুলকি-রোহিত? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ভারতলক্ষ্মী স্টুডিওয় জি বাংলার ধারাবাহিক 'ফুলকি'র শুটিং ফ্লোরে।

 

বিচার পর্ব সেরে ক্লান্ত পর্দার রোহিত। সকাল থেকে চলছে শুটিং। দুপুর গড়িয়ে গিয়েছে, তবুও একটু বিশ্রাম পায়নি। তাই সোফায় বসেই চোখ বুজে আসছে তার। সবে একটু চোখ জুড়ে এসেছে। ঠিক সেই সময় ফ্লোর থেকে প্রায় লাফিয়ে এল ফুলকি। ব্যস রোহিতের ঘুম গেল চটকে! তবে এবার আর বকুনি জুটল না, বরং খুনসুটিতে মজলেন নায়ক-নায়িকা।

গল্পে প্রেমটা ঠিক জমছিলই না, বারবার বাধা। যদিও এখন একটু একটু করে কাছে আসা হয়েছে!জোরে হেসে 'রোহিত' ওরফে অভিষেক বসু বলেন, "হ্যাঁ, একটু একটু করে ভাব জমছে। আসলে ফুলকিরই ফুলশয্যা করার ইচ্ছেটা বেশি।" এই কথা শুনে লজ্জায় লাল 'ফুলকি' ওরফে দিব্যানী মন্ডল। কথায় কথায় ফুলকিকে মেরে দাঁত ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়, বাস্তবে কে কার উপর বক্সিং পরখ করে? অভিষেকের কথায়, "ফুলকি। ও একেবারে সত্যি সত্যিই গায়ের জোরে মারে। কিছু বললেই অভিমান হয়। আর রেগে গেলে মেরে দেয়।" মিচকি হেসে অভিষেকের কথায় সায় দেয় দিব্যানীও।

 

প্রায় দু'বছর পার করে একে অপরের মধ্যে কী পরিবর্তন লক্ষ্য করলেন? অভিষেক বলেন, "দিব্যানী অনেক শান্ত হয়েছে। বুঝতে শিখেছে। আর অতিরিক্ত বেশিও বুঝতে শিখেছে।" কথা শেষ হওয়ার আগেই অভিষেককে কয়েক ঘা বসালেন দিব্যানী। নায়িকার কথায়, "অভিষেকদা একই আছে। আমরা দু'জনে দর্শকের আরও প্রিয় হয়ে উঠেছি, এটাই অনেক।" পর্দার 'ফুলকি' চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত। বাস্তবেও কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? দিব্যানীর জবাব, "আসলে, অনেক খারাপ অভিজ্ঞতা সবসময় মনে রাখতে চাই না। যখন প্রথম 'ফুলকি'র চরিত্রের প্রস্তাব এল আমার কাছে। বক্সিং চ্যাম্পিয়ন হিসাবে নিজেকে দেখব পর্দায়, এটা ভেবেই খুব ভাল লাগছিল। তখন সবাইকে বলেছিলাম আমার এই সুযোগের কথাটা। অনেকেই জবাবে আমায় বলেছিলেন, 'তোর দ্বারা হবে না'। মন ভেঙে গিয়েছিল। কিন্তু নিজের কাছে নিজেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম, এখনও রোজ লড়াই করি।" দিব্যানীর কথা মন দিয়ে শুনছিলেন অভিষেক। কথা শেষ হতেই জোরে বলে উঠলেন 'সাবাশ ফুলকি'। থমথমে সেটেই উঠল নায়ক-নায়িকার হাসির রব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া