রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | প্র্যাকটিসে অনুপস্থিত, মহারণের আগে বাবরকে ঘিরে চূড়ান্ত নাটক

Sampurna Chakraborty | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ২৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচের ঠিক আগে বাবর আজমকে নিয়ে চূড়ান্ত নাটক। রবিবারের ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা সেই নিয়েও আচমকা প্রশ্নচিহ্ন। ম্যাচের আগের দিন প্র্যাকটিসে উপস্থিত ছিলেন না বাবর। তার কারণ জানানো হয়নি। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি দলের সঙ্গে কথা বলার সময় হাজির ছিলেন না পাকিস্তানের প্রাক্তন নেতা। শনিবার বিকেলে প্রাক ম্যাচ প্রস্তুতিতে না থাকায় মনে করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে ম্যাচে দলে নাও থাকতে পারেন বাবর। একমাত্র তিনিই প্রাকটিসে ছিলেন না। বাকিরা হাজির ছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে‌ মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হতে হয় বাবরকে। ৩২১ রান তাড়া করতে নেমে এইধরনের ব্যাটিং মেনে নিতে পারেনি পাকিস্তানের প্রাক্তনরা। হাইভোল্টেজ ম্যাচের আগের দিন কেন ট্রেনিং সেশনে ছিলেন না বাবর, এই বিষয়ে খোলসা করেননি অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ। সাংবাদিক সম্মেলনে শুধু বলেন, প্রাক্তন অধিনায়ক বিশ্রাম নিয়েছেন। 

শনিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্র্যাকটিস চলাকালীন পাকিস্তান দলের সঙ্গে সাক্ষাৎ করেন পিসিবির প্রধান মহসিন নাকভি। সমালোচকদের মুখ বন্ধ করতে যেভাবেই হোক, ভারতকে হারানোর কথা বলেন তিনি। রবিবার হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবে পাকিস্তান। দু'ঘণ্টা প্র্যাকটিস করার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু এক ঘণ্টার বেশি টেনিং করা সম্ভব হয়নি। কারণ অধিনায়ক মহম্মদ রিজওয়ান এবং আকিব জাভেদের সঙ্গে আলোচনায় বসেন পিসিবির প্রধান। দলের অধিনায়ক, কোচ এবং প্লেয়ারদের ভারতের বিরুদ্ধে সেরাটা দেওয়ার অনুরোধ করেন তিনি। শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফের সঙ্গে লম্বা আলোচনাও করেন। দল নির্বাচন নিয়ে খুশি ছিলেন না নাকভি। তবে মহারণের আগে প্রত্যেক প্লেয়ার, কোচ এবং সাপোর্ট স্টাফের সঙ্গে আলাদা করে কথা বলেন। মিডিয়ার মুখোমুখি হয়ে নাকভি জানান, ভারতের বিরুদ্ধে নামার জন্য পাকিস্তান দল তৈরি। দুবাইয়ে এই হাইভোল্টেজ ম্যাচ হওয়া প্রসঙ্গে নাকভি বলেন, 'এই প্রশ্ন ভারতীয়দের করা উচিত। ওদের সঙ্গেও একই জিনিস হলে, ওদের কেমন লাগত?' মঞ্চ তৈরি। শেষ মিনিটে বাবর আজমকে নিয়ে নাটক ম্যাচে নতুন মাত্রা যোগ করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া