রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৪৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির রক্তচাপ বাড়িয়ে দেওয়া ম্যাচের জন্য আর কিছুক্ষণের অপেক্ষা। জিতলেই শেষ চারের টিকিট পাকা রোহিতদের। হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় পাকিস্তানের। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে হারে পাকিস্তান। কিন্তু ফাইনালে বিশাল ১৮০ রানে জয়ে বিশ্বক্রিকেটকে অবাক করে দেয়। এবারও কি কোনও চমক অপেক্ষা করছে? বাইশ গজে চমকের আগে, নিজের মন্তব্যে সবাইকে চমকে দিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা বসিত আলি। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে মস্করা করেন তিনি। তিনি জানান, পাকিস্তানের বর্তমান অবস্থা এমনই যে রবিবার মহম্মদ রিজওয়ানের দল হেরে গেলেও টিভি ভাঙতে পারবে না পাকিস্তানের সমর্থকরা। বসিত আলি বলেন, 'পাকিস্তানের কাছে এটাই ফাইনাল। ভারত ফেভারিট। আমার মতে, পাকিস্তান জিতলে সেটা অঘটন হবে। কারণ পাকিস্তানের ক্রিকেট অনেক নীচে নেমে গিয়েছে। খেলাটা একপেশে হলেও পাকিস্তানে টিভি ভাঙচুর হবে না। কারণ দেশে এখন জিনিসপত্র খুব দামী। যা হওয়ার মুখেই হবে। ভারত ফেভারিট। এই বিষয়ে কোনও সন্দেহ নেই।'
চোটের জন্য ফকর জমান ছিটকে যাওয়ার পর পাকিস্তানের টিম কম্বিনেশন নিয়েও চিন্তিত বসিত আলি। তিন নম্বর পজিশন নিয়ে দ্বন্দ্বে তিনি। তিনি মনে করছেন, বাবরকে তিনে নামানো হতে পারে। বসিত আলি বলেন, 'তিন নম্বরে কে ব্যাট করবে কেউ জানে না। ইমামের সঙ্গে উসমান খানকে ওপেন করতে বলা হতে পারে। বাবর আজমকে তিন নম্বরে নিয়ে আসা হতে পারে। কিছু তো করতেই হবে। ফকর নেই। এখন এক থেকে পাঁচ নম্বরের মধ্যে পজিশন বদলানোর সুযোগ নেই। ওদের গাড়ি তৃতীয় গিয়ারে চললে, তৃতীয় গিয়ারেই থেকে যাবে। টার্বোতে যেতে পারবে না। হয়তো শেষ ৫-১০ ওভারে পারতে পারে।' চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ সাক্ষাতে ৩-২ এ এগিয়ে পাকিস্তান। তবে এবার সমতা ফেরার সম্ভাবনা দেখছেন বসিত আলি। তাঁর মতে, ভারতের জয়ের সম্ভাবনা ৭০ শতাংশ। পাকিস্তানের ৩০। অভিজ্ঞতায় অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। তবে একইসঙ্গে বসিতের দাবি, বিরাট-রোহিত ফর্মে না থাকলে ম্যাচটা ৫০-৫০ হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি