রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৪৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে আবার সমালোচনার মুখে বাবর আজম। এবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে কটাক্ষ রশিদ লতিফের। করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাবরের ব্যাটিং পন্থা পছন্দ হয়নি পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপারের। ৩২১ রান তাড়া করতে নেমে ৯০ বলে ৬৪ রান করেন তিনি। কিন্তু সলমন আঘা এবং কুশদিল শাহ আগ্রাসী মেজাজে যথাক্রমে ৪২ এবং ৬৯ রান করেন। তবে পাকিস্তানের জয়ের জন্য এই রান যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে প্রাক্তন ক্রিকেটার এবং ফ্যানরা বাবরের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলে। লতিফের দাবি, ক্রিজে থাকাকালীন ঝুঁকি নেওয়া উচিত ছিল তাঁর। এই মন্থর ব্যাটিং মানতে পারছেন না প্রাক্তন তারকা। রশিদ লতিফ বলেন, 'আমার মনে হয় সঠিক কারণেই বাবরের সমালোচনা হচ্ছে। বল ব্যাটে না এলে প্ল্যান বি থাকা উচিত। একাধিক ডট বল খেললে দলের ওপর চাপ বাড়ে। বাবরের আরও ঝুঁকি নেওয়া উচিত ছিল। আমি মনে করি, প্রথম দশ ওভারে ঝুঁকি নেওয়ার সুযোগ ছিল। কারণ স্পিনের বিরুদ্ধে ওরা তেমন স্বচ্ছন্দ নয়। সবাই মনে করে পাকিস্তান দলকে নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করা যায় না। তবে বাবরের ব্যাটিং নিয়ে করা যায়।'
বিরাট কোহলির উদাহরণ টেনে পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার জানালেন, বাবর আর পাকিস্তানের আশা নয়। কঠিন পরিস্থিতিতে রান করেন বিরাট। তিনি রান না পেলে, অন্য কেউ সেটা পুশিয়ে দেয়। কিন্তু পাকিস্তান দলে সেই অভাব রয়েছে। লতিফ বলেন, 'বোলাররা জানে ও কোন বলে কোন শট খেলবে। বাবর একসময় পাকিস্তানের আশা ছিল। কিন্তু আর সেটা নেই। এখন অন্য অনেকে আছে যারা ভাল খেলতে পারে। বিরাট কোহলি রান না পেলে শুভমন গিল ভাল খেলে দেবে। ও না পারলে রোহিত রয়েছে। শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুলরাও আছে। তবে বিরাট বড় ম্যাচের প্লেয়ার। টি-২০ বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে।'
ভারত-পাকিস্তান মহারণের আগে টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখলেন লতিফ। যশপ্রীত বুমরা না থাকা সত্ত্বেও ভারতের বোলিংয়ের প্রশংসা করলেন প্রাক্তন তারকা। তিনি মনে করেন, দুবাইয়ের পিচে ভারতীয় স্পিনারদের খেলতে হিমশিম খাবে পাকিস্তানের ব্যাটাররা। লতিফ বলেন, 'দুই দলের মধ্যে পাকিস্তান দুর্বল। পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও, আগে প্রতিযোগিতা হত। ম্যাচগুলো ফাইনাল ওভার পর্যন্ত গড়াত। বোলিংয়ের জন্য সাফল্য পেত পাকিস্তান। এই ম্যাচটা ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভাবছি না। পাকিস্তানের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। কারণে টুর্নামেন্ট শুরুর আগে অনেক কিছু বলা হয়েছে, লেখালেখি হয়েছে। এইধরনের টুর্নামেন্টে ভুল করার জায়গা কম। যশপ্রীত বুমরা না থাকা সত্ত্বেও ভারতীয় বোলিং শক্তিশালী। তবে স্পিনাররা আধিপত্য বিস্তার করছে। দুবাইয়ের মতো জায়গায় পাকিস্তানের ব্যাটাররা স্পিন সামলাতে হিমসিম খাবে।' মহারণের আগে আগাম ভবিষ্যদ্বাণী করে দিলেন প্রাক্তন পাক তারকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি